মাঙ্কি পক্সের হোমিওপ্যাথি ওষুধ আবিস্কার,অনন্য কীর্তি ৫ বঙ্গ সন্তানের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ করোনার পর মাঙ্কি পক্স নিয়ে গোটা দেশ জুড়ে ছড়িয়েছিল আতঙ্ক । এই আবহে এবার মাঙ্কি পক্স রোগের নতুন ওষুধ আবিস্কার করলেন পাঁচ বঙ্গসন্তান । সেইসঙ্গে সামিল হয়েছিলেন এক নাইজেরীয় অধ্যাপকও ।  এনারা সকলে মিলে আবিস্কার করেন মাঙ্কি পক্সের হোমিও প্যাথি ওষুধ । সম্প্রতি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ গবেষণা পত্রিকা স্প্রিঙ্গার নেচারের ইন সিলিকো ফার্মাকোলজি নামক জার্নালেই উঠে আসে এই আবিস্কারের কথা ।

মাঙ্কি পক্সের হোমিও প্যাথি ওষুধটি আবিস্কার করেন রাজ্য সরকারের হোমিওপ্যাথিক মেডিক্যাল অফিসার ডাক্তার সায়ক ঘোষ,  ভাইরোলজির বিখ্যাত গবেষক ডঃ শতদল দাস, হোমিওপ্যাথিক চিকিৎসক গবেষক ডাক্তার প্রীতম গোস্বামী, ডি এন দে হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজের প্যাথলজির বিভাগীয় প্রধান অধ্যাপক শুভময় ঘোষ এবং নাইজেরিয়ায় কেমিস্ট্রির অধ্যাপক ডঃ ইমানুয়েল। তাদের আবিষ্কৃত পাঁচটি  হোমিওপ্যাথিক ওষুধ মাঙ্কিপক্সের জন্য খুবই কার্যকরী বলে দাবি করা হয়েছে গবেষণা পত্রে । আর এই পাঁচ ওষুধ হল সারসাপোনিন, কুয়ারসিটিন, ইউপাফোলিন, কারকিউমিন,  এটিজেনিন এবং ডুসিমেরিন। গবেষণা পত্র অনুসারে  এগুলি তৈরি করা হয়েছে অনন্তমূল, অসমলতা, হলুদ, কর্পূর পুষ্প এবং বন তামাকু দিয়ে ।  

এই প্রসঙ্গে গবেষক দলের অন্যতম সদস্য শতদল দাস জানিয়েছেন, ‘যত সময় গড়িয়েছে, তত‌ই এর দাপট বেড়েছে মাঙ্কিপক্সের । সেদিক থেকে কার্যকর ওষুধ হাতে পাওয়া খুব জরুরি। আশা করছি, আমাদের আবিষ্কার ওষুধটি  পরবর্তীকালে ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।‘

প্যালেস্তানিয় বন্দিদের ছিড়ে খেতে হিংস্র কুকুর লেলিয়ে দিল ইজরায়েলের সেনা

কর্মীদের রোষ থেকে বাঁচতে মমতার বিরুদ্ধে বিদ্রোহ নিয়ে নয়া সাফাই ‘দলবদলু’ আবু তাহেরের

প্রাক্তন তৃণমূল বিধায়কের কলেজে ত্রাণ সামগ্রী উদ্ধার, সিল করল পুলিশ

‘বেঁচে আছি, কিন্তু…’, আমেদাবাদে বিমান দুর্ঘটনার ভয়াবহ স্মৃতি আজও তাড়া করে রমেশকে

শাকিরার রেকর্ড ভেঙে কানাডা মাতাতে প্রস্তুত বলিউড সুন্দরী নোরা

শান্তিপুরে ‘বাংলার বাড়ি’ প্রকল্পে ব্যাপক দুর্নীতি,প্রাক্তন বিডিও-র বিরুদ্ধে থানায় এফআইআর

‘কালা হিরণ’ সিনেমার মুক্তির উপর স্থগিতাদেশ চেয়ে দিল্লি হাইকোর্টে সলমান খান

ঋতব্রতদের শিবিরের বিধায়ক প্রিয়া পালের গোডাউন থেকে বিপুল ত্রাণসামগ্রী উদ্ধার

‘টাটাকে বাংলায় ফিরিয়ে আনব’, দীপ্ত কণ্ঠে ঘোষণা শুভেন্দুর

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

তৃণমূলের ভরাডুবির দায় এড়াতে দল ছাড়ছেন কেষ্ট!

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ঋতব্রত ঘনিষ্ঠ রথীন ঘোষকে ফের তলব ইডির

বেআইনি মাটি মাফিয়াদের ঘুম কাড়লেন সাগরপাড়া থানার ওসি রাকেশ বিশ্বাস