অঙ্ক খুব কঠিন ! পরীক্ষা হলেই রাগের মাথায় খাতা ছিঁড়ে ফেলল মাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অঙ্ক খুব কঠিন ! তাই শনিবার অঙ্ক পরীক্ষার দিন রাগের মাথায় হলের মধ্যেই খাতা ছিঁড়ে ফেলল মাধ্যমিক পরীক্ষার্থী । যা দেখে তাজ্জব সকলেই । শনিবার এমনই ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সূর্যাপুর হাই স্কুলে। সেখানেই এক ছাত্র অঙ্ক কষতে না পারায় রাগে খাতা ছিঁড়ে দেয় । 

এই ঘটনার পর তড়িঘড়ি স্কুল কর্তৃপক্ষের তরফে সেলোটেপ দিয়ে জোড়া হয় পরীক্ষার্থীর খাতা। জানা গিয়েছে, ওই ছাত্র চাকুলিয়ার বেলন স্কুলের ছাত্র। অঙ্ক পরীক্ষার সময় প্রশ্নপত্রের কোন উত্তর দিতে পারেনি । তাতেই রাগের মাথায় নিজের পরীক্ষার খাতা হলের মধ্যেই ছিঁড়ে ফেলে । তবে এই ঘটনার পর  ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হয়নি। ফলে আগামীদিনের পরীক্ষা দিতে পারবে ওই পড়ুয়া।  কিন্তু ভবিষ্যতে এই ধরনের কোনও আচরণ সে করবে না, এই মর্মে ছাত্রের কাছ থেকে মুচরেখা লিখিয়ে নেয় স্কুল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই ঘটনা পর্ষদের কাছে জানান হয়েছে । 

উল্লেখ্য, সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । প্রথম অর্থাৎ বাংলা পরীক্ষার  দিনে তিনজন, দ্বিতীয় অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিন ছয়জনের এং তৃতীয় অর্থাৎ অঙ্ক পরীক্ষার দিন তিনজন পরীক্ষার্থীর বাতিল হয়েছে মাধ্যমিক পরীক্ষা । এখন পর্যন্ত মোট ১২ জনের পরীক্ষা বাতিল হল।

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার