পুতিনকে নয়, জেলেনস্কিকে কড়া ভাষায় তিরস্কার ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে কড়া সুর শোনা গিয়েছিল ট্রাম্পের গলায়। তিনি ইউক্রেন ও রাশিয়া উভয়পক্ষকেই আলোচনায় বসতে বলেছিলেন। শেষ পর্যন্ত পুতিন রাজি হয় আলোচনায় বসতে। তবে এই নিয়ে জেলেনস্কির তরফে কোন সাড়া পাওয়া যায় নি। এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে শান্তি আলোচনা শুরু হয়েছিল। ইউক্রেন যুদ্ধ বন্ধ ও শান্তি আলোচনা নিয়ে সৌদি আরবে বৈঠকে বসেছিল আমেরিকা ও রাশিয়া। তবে সেখানে সেখানে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয় নি। এই নিয়ে অভিমানের সুর শোনা গিয়েছিল জেলেনস্কির গলায়। এবার জেলেনস্কিকে সরাসরি বিঁধলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট জেলেনস্কির সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ‘আমি শুনেছি ইউক্রেন আলোচনায় ডাকা হয় নি বলে রেগে গিয়েছেন।কিন্তু তারা তো গত তিন বছর ধরে অনেক সুযোগ পেয়েছে। যুদ্ধ শুরু না করেও তখন আলোচনা বসতে পারত। শান্তি আলোচনায় বসলে সহজেই সমাধান করা যেত।ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে পারত। কিন্তু জেলেনস্কি তা এতদিনেও করেন নি। জেলেনস্কির এটা খুব অন্যায় হয়েছে।’

সম্প্রতি সৌদি আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই ল্যাভরভ। বৈঠক শেষে ইতিবাচক আলোচনা হয়েছে বলেও জানান তারা।সেই শান্তি আলোচনায় ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি। তা নিয়ে নিজের অভিমান প্রকাশ করেছিল জেলেনস্কি। এই নিয়ে তিনি ট্রাম্পের উদ্দেশ্যে জানিয়েছিলেন ‘আমাদের আলোচনায় ডাকা হয় নি কেন ? আমেদের বাদ দেওয়া সত্যিই অবাক করার মত বিষয়।’ 

বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করলেন অগ্নিমিত্রা পাল

ঝাড়খণ্ডের দিকে সরল নিম্নচাপ, ফের বাড়বে গরম, আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে

হাতে কম ছুটি? ঘুরে আসুন ছোটনাগপুরের পাহাড়ি স্বর্গ নেতারহাট

বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের

Xiaomi 18 Pro Max-এ থাকছে ডুয়াল ২০০MP ক্যামেরা! আর কোন ফিচার থাকবে?

খামেনির দেহ সেই দেশে নিয়ে যাওয়া হবে,যাদের সঙ্গে ৮ বছর যুদ্ধ করেছিল ইরান

ক্যাম্পের খাটের নিচে লুকিয়ে বারুইপুর কাণ্ডে ৩ অভিযুক্ত, বের করে থানায় নিয়ে গেল পুলিশ

ঘরের মাঠেই স্বপ্নভঙ্গ! বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় আমেরিকার

প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

২০ বছর বাদে গাজার শাসন ক্ষমতা ছাড়ল সশস্ত্র সংগঠন হামাস

রাম মন্দির ট্রাস্টের অন্তর্বর্তীকালীন মহাসচিবের দায়িত্বে, কে এই কৃষ্ণ মোহন?

জানেন বাড়ির কোন দিকে কুবের কোণ? মাত্র একটি জিনিস রাখলেই হবেন কোটিপতি

শ্রাবণ মাসে শনি-বৃহস্পতির বিরল সংযোগ, ঝড় আসছে ৩ রাশির জাতকের জীবনে

18 হাজার টাকার কমে মিলছে Motorola G57 5G, কোথায় পাবেন?