Loading live market data...
Loading active stocks...
Connecting...

IPL 2025: দায়বদ্ধতা, ক্রাচে ভর দিয়েই রাজস্থান রয়্যালসের অনুশীলনে হাজির দ্রাবিড়

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে আর মাত্র আট দিন। তার পরেই পর্দা নামছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের। আর প্রতিযোগিতা শুরুর আগেই চমকে দিলেন রাজস্থান রয়্যালসের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়। পায়ে চোট নিয়েও দলের অনুশীলনে হাজির হলেন তিনি। গল্ফ কার্টে করে মাঠে আসার পর ক্রচের সাহায্যে দাঁড়িয়ে তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)-কে পরামর্শ দিতে দেখা যায় ভারতের প্রাক্তন কোচকে।

রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দ্রাবিড়ের চোটের খবর জানিয়ে তাঁর এই দায়িত্ববোধের প্রশংসা করেছে। ভিডিওতে দেখা যায়, ক্রাচে ভর দিয়েই তিনি তরুণ ক্রিকেটারদের গাইড করছেন। তাঁর এই নিয়মানুবর্তিতা দেখে ক্রিকেটপ্রেমীরা মুগ্ধ। কীভাবে চোট পেলেন দ্রাবিড়?

প্রসঙ্গত, কিছুদিন আগেই বেঙ্গালুরুতে একটি ম্যাচ খেলার সময় চোট পান দ্রাবিড়। তিনি এবং তাঁর ছেলে অন্বয় মিলে বিজয়া ক্রিকেট ক্লাব (মালুর)-এর হয়ে ইয়ং লায়ন্স ক্লাব-এর বিপক্ষে SLS ক্রিডাঙ্গনা ক্রিকেট গ্রাউন্ড-এ 50 ওভারের এক ম্যাচে খেলেছিলেন। সেই ম্যাচে দ্রাবিড় ছয় নম্বরে ব্যাট করতে নেমে 8 বলে 10 রান করেন এবং অন্বয়ের সঙ্গে 17 রানের পার্টনারশিপ গড়েন। ম্যাচ চলাকালীনই তিনি চোট পান এবং তখন থেকেই ক্রাচের সাহায্য নিচ্ছেন।

10 বছর পর রাজস্থানে ফিরলেন দ্রাবিড়

রাজস্থান রয়্যালসের সঙ্গে দ্রাবিড়ের সম্পর্ক বেশ পুরোনো। 2013 সালে তিনি দলের অধিনায়ক এবং পরামর্শদাতা ছিলেন। এবার প্রায় এক দশক পর তিনি হেড কোচের দায়িত্ব নিয়ে ফিরলেন। তাঁর অভিজ্ঞতা ও ক্রিকেট মস্তিষ্ক রাজস্থান রয়্যালসকে কতটা সাহায্য করতে পারে, সেটাই এখন দেখার।

দ্বিতীয় ট্রফির খোঁজে রাজস্থান

IPL 2008-এর প্রথম আসরেই প্রয়াত শেন ওয়ার্ন (Shane Warne)-এর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান রয়্যালস। তবে এরপর আর ট্রফির স্বাদ পায়নি তারা। 2025 সালে সঞ্জু স্যামসন (Sanju Samson)-এর নেতৃত্বে দ্বিতীয় ট্রফির লক্ষ্যে ঝাঁপাবে দলট। গত মরশুমে Play-Off পর্যন্ত পৌঁছলেও সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)-এর কাছে 37 রানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় তারা।

IPL 2025-এর জন্য রাজস্থান রয়্যালসের স্কোয়াড

সঞ্জু স্যামসন (অধিনায়ক)
যশস্বী জয়সওয়াল
রিয়ান পরাগ
ধ্রুব জুরেল
শিমরন হেটমায়ার
সন্দীপ শর্মা
জোফ্রা আর্চার
মাহিশ থিকশানা
বানিন্দু হাসারাঙ্গা
আকাশ মধওয়াল
কুমার কার্তিকেয়া
নিতীশ রানা
তুষার দেশপাণ্ডে
শুভম দুবে
যুধবীর সিং
ফজলহক ফারুকি
ঐভব সুর্যবংশী
কোয়েনা মাফাকা
কুনাল রাঠোর
অশোক শর্মা
দ্রাবিড়ের অভিজ্ঞতা ও ক্রিকেটীয় প্রশিক্ষণে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) কি দ্বিতীয়বার IPL ট্রফি জয় করতে পারবে? ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে IPL 2025-এর জন্য!

 

সুরঙ্গের ভিতরে বিলাসবহুল ঘরের হদিশ, তৃণমূল নেতার ঘনিষ্ঠের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ

‘‌আপনারা এই রাজ্যে বিনিয়োগ করুন, অসুবিধা হবে না’‌, বণিকসভায় বার্তা শমীকের

শিক্ষিকার প্রেমে পাগল ছাত্র, প্রত্যাখ্যানে হেনস্থা, পুলিশে অভিযোগ দায়ের

গোলাপি রংয়ের চারপেয়ে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে দেখতে উপচে পড়ছে ভিড়

মাধ্যমিকে ১০০ শতাংশ সাফল্য বিরহোড় জনজাতির, খুশির হাওয়া জঙ্গলমহলে

শ্রীনগরে নাকা চেকিংয়ের সময়ে গ্রেফতার দুই সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার আগ্নেয়াস্ত্র

হাসপাতালে অ্যাম্বুলেন্স আসতে দেরি, ছটফট করতে করতে মৃত্যু রোগীর

কালীঘাটে জরুরি বৈঠক ডাকলেন মমতা, থাকতে হবে সব জেলার নেতাদের

প্রশ্নপত্র ফাঁসের জেরে বাতিল ৩ মে-র NEET UG, তদন্তে সিবিআই

অভয়া কাণ্ডে নয়া মোড়, মামলা থেকে সরে দাঁড়াল বিচারপতি মান্থার ডিভিশন বেঞ্চ

মুখ্যমন্ত্রীর আপ্ত সহায়ক চন্দ্রনাথের খুনের পিছনে কে? তদন্তে CBI

গ্রামের শিশুদের বানানো দু’চাকা অদ্ভুত গাড়ি দেখতে রাস্তায় থামলেন শচিন, ভাইরাল ভিডিও

‘দিব্য ডাক’ পেয়েই কি উজ্জয়িনীতে হাজির তামান্না? অভিনেত্রীর ভস্ম আরতির ভিডিও ঘিরে জল্পনা

‘কৃষকদের সমস্যা মেটাতে জেলায় গিয়ে বৈঠক করব’, পঞ্চায়েতমন্ত্রী হয়ে বার্তা দিলীপের