স্বাস্থ্যসাথীতে নাম নথিবদ্ধ রয়েছে প্রায় ৯ কোটির, ব্যয় হয়েছে কত? জানালেন চন্দ্রিমা

২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২২৬৩ কোটি ১ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে স্বাস্থ্যসাথী প্রকল্পে নাম নথিভুক্ত রয়েছে ৮ কোটি ৭২ লক্ষ ৫৭ হাজার ৬০৭ জনের। ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে রাজ্য সরকার ব্যয় করেছিল প্রায় ২৬৯৮ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। বৃহস্পতি বার বিধানসভায় বিধায়ক সুকান্ত কুমার পালের প্রশ্নের জবাবে স্বাস্থ্যসাথী প্রকল্পে খরচাপাতি সবটা ব্যক্তি করলেন রাজ্যের স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রসঙ্গত, ২০১৬ থেকে রাজ্যে স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীর কাছে আরও ভালভাবে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার জন্যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করে ছিলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বাংলার মসনদে বসার পর থেকেই রাজ্যবাসীদের জন্যে একাধিক প্রশংসনীয় প্রকল্প চালু করেছেন তিনি।

যা শুধু রাজ্যে নয়, গোটা দেশে, এমনকী আন্তর্জাতিক স্তরেও প্রশংসা কুড়িয়েছে। বিশেষ করে, রাজ্যের মহিলাদের জন্যে তাঁর ভাবনা চিন্তাগুলিও মুগ্ধ করে গোটা দেশবাসীকে। যাই হোক, স্বাস্থ্যসাথী প্রকল্পের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে, যে সমস্ত রাজ্যবাসীর কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকবে তাঁরা নির্দিষ্ট কিছু বেসরকারি হাসপাতালে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পাবেন। ফলে যাঁরা টাকার জন্যে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করাতে পারেন না, তাঁরা চিকিৎসা করাতে পারবেন ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে।

এদিন বিধানসভায় বিধায়ক সুকান্ত কুমার পালের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে স্বাস্থ্যসাথী প্রকল্পে ২২৬৩ কোটি ১ লক্ষ ৬১ হাজার ৯৩৯ টাকা ব্যয় করেছে রাজ্য সরকার। ২০২২-২৩ অর্থবর্ষে সেই ব্যয় বেড়ে ২৬৩০ কোটি ৫৬ লক্ষ ৮২ হাজার ৬৯৪ টাকা হয়েছে। এবং ২০২৩-২৪ অর্থবর্ষে এই প্রকল্পে ব্যয় হয়েছে ২৬৯৪ কোটি ৬৪ লক্ষ ৯ হাজার ৬৩১ টাকা। যাতে মোট ২১ লক্ষ ২৮ হাজার ৮৩৪ জন মানুষ সুবিধা পেয়েছেন।পাশাপাশি ২০২২-২৩ অর্থবর্ষে হাওড়া জেলার ১ লক্ষ ১৫ হাজার ২৪৯ জন স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা নিয়েছেন। যাতে মোট ১৬৩ কোটি ২১ লক্ষ ৭৩ হাজার ৩১১ টাকা খরচ হয়েছে রাজ্য সরকারের।

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি