ভাগ্যবান জন আব্রাহাম! অভিনেতার জন্যে বিশেষ ‘থার’ তৈরি করে চমকে দিল মাহিন্দ্রা

গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে তাঁরা কিভাবে অভিনেতার জন্যে গাড়িটি কাস্টমাইজ করেছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউডের বিখ্যাত অভিনেতা জন আব্রাহামের গাড়ি ও বাইকের প্রতি ভালোবাসা সর্বজনবিদিত। মাঝে মধ্যেই বাইক নিয়ে জনসমক্ষে বেরিয়ে পড়েন অভিনেতা। তাঁর বাড়ির গ্যারেজেও রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি ও বাইকের সম্ভার। সম্প্রতি অভিনেতা তাঁর সংগ্রহে আরও একটি বিলাসবহুল গাড়ি যুক্ত করেছেন। যার নাম মাহিন্দ্রা থার রক্স। জানা গিয়েছে, বিখ্যাত গাড়ি সংস্থা মাহিন্দ্রা অভিনেতার জন্যে এই গাড়িটিকে বিশেষ ভাবে কাস্টমাইজড করেছেন। যেখানে অভিনেতার পছন্দ অনুযায়ী, কিছু বিশেষ গ্রাফিক্স এবং অন্যান্য উপাদান সেট করা হয়েছে।

গাড়ি প্রস্তুতকারক সংস্থা মাহিন্দ্রা তাঁদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা গিয়েছে তাঁরা কিভাবে অভিনেতার জন্যে গাড়িটি কাস্টমাইজ করেছেন! এই SUV গাড়িটির বাইরের এবং ভিতরের অনেক জায়গায় ‘JA’ ব্যাজিং যোগ করা হয়েছে। অভিনেতার নামও গাড়িতে লেখা হয়েছে। যেটি গাড়ির সিটের হেডরেস্টে দেওয়া হয়েছে। এছাড়াও সংস্থাটি বিশেষ সিরিজের একটি নম্বর প্লেটও দিয়েছে।যার মধ্যে লেখা রয়েছে, এই থার রক্সটি বিশেষভাবে অভিনেতা জন আব্রাহামের জন্যে ডিজাইন করা হয়েছে। তবে এই ছোটখাটো কাস্টমাইজেশন ছাড়া এতে কোনও প্রযুক্তিগত বদল করা হয়নি। 8WD সিস্টেমে সজ্জিত থার রক্সের কেবিনটি মোচা ব্রাউনের থিমে সাজানো হয়েছে।

 

 

View this post on Instagram

 

A post shared by Mahindra Thar (@mahindrathar)

এতে ডুয়াল ১০.২৫ স্ক্রিন (টাচ স্ক্রিন ইনফোটেইনমেন্ট এবং ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে), স্বয়ংক্রিয় এসি, ভেন্টিলেটেড ফ্রন্ট সিট, প্যানোরমিক সানরুফের মতো বৈশিষ্ট্য রয়েছে। এছাড়াও এতে স্ট্যান্ডার্ড হিসেবে ৬ টি এয়ারব্যাগ, ইলেকট্রনিক স্ট্যাবালিটি কন্ট্রোল (ESC), ৩৬০ ডিগ্রি ক্যামেরা এবং অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS) ফিচার রয়েছে। এছাড়াও এতে দুটি ভিন্ন ইঞ্জিনের বিকল্প রয়েছে। অর্থাৎ ২ লিটার টার্বো পেট্রোল এবং ২ লিটার ডিজেলে চলবে গাড়ি। এর দাম ১২.৯৯ লক্ষ থেকে ২৩.০৯ লক্ষ টাকা পর্যন্ত রাখা গিয়েছে।

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে “চোর চোর” স্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন জনপ্রতিনিধি

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর