যশিডিতে ইন্ডিয়ান অয়েল ডিপোতে বিধ্বংসী আগুন, এলাকা ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধ্বংসী আগুন ঝাড়খণ্ডে। দেওঘর জেলার যশিডিতে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল) সংলগ্ন একটি পার্কিংয়ে মঙ্গলবার ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যে চারদিক কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর দেওয়া হয় দমকলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য জোরকদমে চেষ্টা চালাচ্ছে দমকলের একাধিক ইঞ্জিন।

যেখানে আগুন লেগেছে তার পাশেই বাদলডিহি গ্রাম। জীবনহানি এড়াতে গ্রাম খালি করে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ জানিয়ে আগুন যাতে আর বড় আকার ধারণ করতে না পারে তার জন্য তেলের সব ট্যাঙ্কার সুরক্ষিত জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। গোটা বিষয়টির দিকে নজর রাখছে সাব-ডিভিশনাল অফিসার রবি কুমার এবং তাঁর টিম।

স্থানীয়রা জানিয়েছেন বাদলডিহি গ্রামের একটি ঝোপ থেকে প্রথমে আগুন লাগে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুনের জেরে প্রবল ধোঁয়া সৃষ্টি হয়েছে। তার ফলে যাতে স্থানীয় স্টেশনে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী ট্রেনের কোনও যাত্রী অসুস্থ না হয়ে পড়েন সে দিকেও নজর রাখা হচ্ছে।

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার