‘মেয়েটি কেন ঠকিয়েছে’,প্রেমে ধোঁকা খেয়ে গলায় ছুরি চালিয়ে ডোমজুড়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির

Share:

নিজস্ব প্রতিনিধি :কথায় আছে ‘প্রেম অন্ধ’.. প্রেমে ঠকে গিয়ে গলায় ছুরি চালিয়ে দিলেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লেন মেঝেতে।ওই অবস্থায় চিৎকার করে বলতে থাকলেন ‘ও কেন এমন করল..আমার একটা ভিডিয়ো করে দিন। আমি ভাইরাল করব।মেয়েটি ধোঁকা দিয়েছে। তাই গলায় ছুরি চালিয়েছি।’

বৃহস্পতিবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায়।  রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর এক ব্যক্তি।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ডোমজুড় থানার পুলিশ।আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে।

পুলিশ সূত্রে খবর, ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা ওই ব্যক্তি।নাম প্রশান্ত সিংহ রানা। আদতে তার বাড়ি ঝাড়খণ্ডে।বেশ কয়েক বছর ডোমজুড় এলাকায় কারখানায় কাজ করেন। এদিন রাত সাড়ে নটা নাগাদ রাস্তায় হাঁটতে হাঁটতে তিনি গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এরপরই রাস্তার পাশে এক দোকানদারকে অনুরোধ করেন ওই ছবি তার ফোনে তুলে দিয়ে ভাইরাল করে দিতে।তার মোবাইলও বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ব্যক্তির বাড়ির ঠিকানাও খোঁজ চালানো হচ্ছে। মনে করা হচ্ছে প্রেমের সম্পর্কে চিড় ধরার কারণে এই ঘটনা ঘটেছে। তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার তদন্ত শুরু হয়ে গিয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, এক ব্যক্তি নিজে থেকেই বিড়বিড় করতে থাকে।এরপর গলায় ছুরি চালিয়ে দেয়। বারবার বলতে থাকেন কোন মহিলা তাকে ধোঁকা দিয়েছে।মিনিট কয়েকের মধ্যে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন। ওই অবস্থায় বলতে থাকেন তার ছবি ভাইরাল করে দেওয়ার জন্য। এক মহিলা তাঁকে ঠকিয়েছে। এরপরই খবর দেওয়া হয় ডোমজুড় থানায়। পুলিস এসে তাকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!