বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠল হরভজন সিংয়ের বিরুদ্ধে   

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের ১৮ তম আসর বসে গিয়েছে কলকাতায়। শনিবার জমকালো অনুষ্ঠান এবং কেকেআর বনাম আরসিবি’র ম্যাচ দিয়ে শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৫। অন্যান্য মরশুমের মতো এই মরশুমেও হিন্দি এবং ইংরেজিতে ধারাভাষ্য দিচ্ছেন প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং। রবিবার এক নতুন বিতর্কে জড়িয়েছেন ভাজ্জি।

রাজস্থান রয়্যালসের তারকা পেসার জোফ্রা আর্চারকে নিয়ে বর্ণবৈষম্যমূলক মন্তব্যের অভিযোগ উঠেছে হরভজনের বিরুদ্ধে। অভিযোগ ধারাভাষ্য দেওয়ার সময় বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। প্রসঙ্গত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচের কমেন্ট্রির সময় এক খেলোয়ারকে কড়া ভাষায় আক্রমণ করে এই বছর আইপিএলের ধারাভাষ্যকার তালিকা থেকে বাদ পড়েছেন ইরফান পাঠান।

রবিবার সানরাইজার্স হায়দরাবাদের সঙ্গে খেলা ছিল রাজস্থান রয়্যালসের। প্রথমে ব্যাট করে ২৮৬ রান তোলে হায়দরাবাদ। এদিকে বোলিং করতে নেমে প্রচুর রান দেন পেসার জোফ্রা আর্চার। একটিও উইকেট না পেয়ে ৪ ওভারে ৭৬ রান দেন তিনি। ম্যাচের ১৮তম ওভারে ঈশান কিষান এবং হেনরিখ ক্লাসেন যখন আর্চারের প্রতি বলে রান নিচ্ছেন, তখন কমেন্ট্রি করার সময় হরভজন সিং ইংল্যান্ডের কালো ট্যাক্সির সঙ্গে তুলনা করেন আর্চারকে।

তিনি বলেন, ‘লন্ডনে কালো ট্যাক্সিগুলো খুব দ্রুতগতিতে চলে। এখানে আর্চারের মিটারও দ্রুত চড়ছে।’ এর থেকেই শুরু হয় বিতর্ক। বহু জনের দাবি ভাজ্জি বর্ণবৈষম্যমূলক মন্তব্য করেছেন। আর্চার কৃষ্ণাঙ্গ, তাই তাঁকে ‘কালো ট্যাক্সি’ বলেছেন।

নিজের মন্তব্যের জন্য হরভজনের ক্ষমা চাওয়া উচিত, এই দাবি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অনেক ক্রীড়াপ্রেমী। প্রসঙ্গত নিজের ক্রিকেট কেরিয়ারে অনেকবার বৈষম্যমূলক মন্তব্য বা ঘটনার মুখোমুখি হয়েছেন হরভজন। অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু সাইমন্ডসের সঙ্গে তাঁর বর্ণবৈষম্যমূলক বাগবিতন্ডা কারও অজানা নয়। কিন্তু একজন ধারাভাষ্যকার হয়ে এখন কীভাবে এই ধরণের মন্তব্য করলেন তা ভাবাচ্ছে হরভজন অনুরাগীদের।

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

ভিলেন বৃষ্টি, ৩৪৯ রান করেও আফগানিস্তানের কাছে হেরে গেলেন বৈভবরা

দিল্লিকে চাপে রাখতে জুনের শেষেই চিন সফরে যাচ্ছেন তারেক রহমান

অফিসে কার জন্য বাড়ছে মানসিক চাপ? প্রযুক্তির সাহায্যে খুঁজে বের করলেন বেঙ্গালুরুর যুবক

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভকারীদের উপরে নির্বিচারে গুলি সেনার, প্রাণ গেল ১৬ জনের

সুপ্রিম ধাক্কা জ্যাকলিনের, ২০০ কোটির জালিয়াত মামলার শুনানি থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি

‘শিল্প-বাণিজ্যের প্রসার ঘটলে রাজ্যের অর্থনীতিও শক্তিশালী হবে’, বার্তা অর্থমন্ত্রীর