প্রধানের পদে থেকেও, পিএইচই’র নিরাপত্তা কর্মী হিসেবে বেতন নেওয়ার অভিযোগ ঘিরে শোরগোল

Share:

নিজস্ব প্রতিনিধি,রানাঘাট: প্রধানের পদে থেকেও, পি এইচ ই এর নিরাপত্তা কর্মী হিসেবে নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ। সংশ্লিষ্ট দপ্তরে লিখিত অভিযোগ বর্তমান পঞ্চায়েত প্রধানের। টাকা ফেরত চাইল পি এইচ ই। মুখে কুলুপ প্রাক্তন প্রধানের(Ex Pradhan)। সরব বিরোধী দল বিজেপি।প্রধানের কুর্শিতে বসেও বছরের পর বছর নিয়েছেন জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের নাইট গার্ড(Night Guard) হিসেবে পারিশ্রমিক। তাও আবার নিয়মিত কাজ না করে। একই সঙ্গে নিয়ে নিয়েছেন প্রধান পদের জন্য বরাদ্দ সাম্মানিক। যা সরকারি নিয়ম অনুযায়ী বেআইনি। কিন্তু প্রভাব খাটিয়ে বছর বছর দুটি জায়গা থেকে টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রানাঘাট এক নম্বর ব্লকের হবিবপুর গ্রাম পঞ্চায়েতের(Habibpur Gram Panchayet) প্রাক্তন প্রধান গোপাল ঘোষের বিরুদ্ধে । বর্তমান পঞ্চায়েত প্রধানের দায়ের করা অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত তৃণমূল নেতা থেকে পারিশ্রমিক বাবদ দেওয়া টাকা ফেরত চাইল পি এইচ ই।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই তোলপার রাজনৈতিক মহলে। প্রসঙ্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতের ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রধান ছিলেন তৃণমূল নেতা গোপাল ঘোষ। অভিযোগ ওই সময় তিনি পঞ্চায়েতের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের পাম্প হাউস(Pump House) এবং জলাধারের অস্থায়ী নিরাপত্তার রক্ষী পদে কর্মরত ছিলেন। মাসের শেষে যথারীতি পারিশ্রমিক পেতেন, অপরদিকে আবার প্রধানের সম্মানিকও পেতেন।এক্ষেত্রে গোপালের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে। পিএইচ এর অস্থায়ী নিরাপত্তা কর্মীদের পারিশ্রমিক দিতে গেলে পঞ্চায়েত প্রধানের সই লাগে।

তাই গোপালবাবু প্রধান হিসেবে নিজেই সই করে বেআইনিভাবে টাকা তুলে নিতেন বলে অভিযোগ। তবে এ বিষয়ে প্রাক্তন প্রধান গোপাল ঘোষ কোনরকম প্রতিক্রিয়া দিতে চাননি। স্থানীয় পঞ্চায়েত সমিতির সভাপতি বিষয়টি নিন্দার চোখে দেখে দলের ওপরেই আস্থা রেখেছেন। যদিও ঘটনায় দল কোনোভাবেই এই সমস্ত কাজ প্রশ্রয় দেয় না বলেও জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি। যদিও ঘটনা প্রকাশে আসতেই এবার আসরে নেমেছে বিরোধী দল বিজেপি তাদের দাবি তৃণমূল কাঠ মানি এবং দুর্নীতি করেই সরকার চালাচ্ছে তার জলজ্যান্ত উদাহরণ হবিবপুর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান গোপাল ঘোষ। এর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত প্রশাসনের।

‘পরচুলওয়ালা সাংসদের সঙ্গে ভ্রাম্যমান বিউটি পার্লার ফ্রি’, কাকে বিঁধলেন কুণাল?

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের