১৩১ দিন পর অনশন প্রত্যাহার কৃষক নেতা দাল্লেওয়ালের

Share:

নিজস্ব প্রতিনিধি : রামনবমীর দিনে ১৩১ দিনে অনশন ভঙ্গ করলেন কৃষক নেতা জগজিৎ সিং দাল্লেওয়াল । মূলত ফসলের ন্যূনতম সহায়ক মূল্য সহ মোট ১২ দফার দাবিতে ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে অনশন শুরু করেছিলেন তিনি। রবিবার পঞ্জাবের ফতেগড় সাহিব জেলার সিরিন্দে কিষান মহাপঞ্চায়েতে অনশন ভাঙেন তিনি।

অনশন ভেঙে তিনি বলেছেন, যাঁরা তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন তাঁদের ধন্যবাদ।সকলের আবেগকে সম্মান জানিয়েছেন তিনি। কৃষকদের দাবি আদায়ের জন্য লড়াই চালানোটাই মূল। সেই লড়াই জারি রাখতে ১৩২ তম দিনে অনশন ভাঙতে রাজি হয়েছেন তিনি।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ও রেল প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু দাল্লেওয়ালের কাছে অনশন তুলে নিতে আবেদন জানিয়েছিলেন বলে জানা গিয়েছে। এরপরেই তাঁর অনশন প্রত্যাহার ভিন্ন মাত্রা পেয়েছে। তবে অনশন প্রত্যাহার করলেও তিনি স্পষ্ট জানিয়েছেন, দাবি আদায়ের জন্য লড়াই জারি থাকবে। আগামী ৪ মে কৃষক সংগঠনগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন।

এমএসপি সহ কেন্দ্রীয় সরকারের কাছে কৃষকদের ১২ দফা দাবি রয়েছে। সেই দাবি আদায়ের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন তাঁরা। কেন্দ্রীয় সরকার দাবি না মানায় কৃষকরা পঞ্জাব হরিয়ানার সীমান্ত পেরিয়ে দিল্লি ঢোকার চেষ্টা করেন। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। পুলিশের গুলিতে একাধিক কৃষক মৃত্যুর অভিযোগও ওঠে। বিভিন্ন সীমান্ত এলাকায় আন্দোলনে বসেন তাঁরা। একাধিক বার ট্রাক্টর মিছিল করলেও আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

কৃষকনেতার দীর্ঘ দিনের অনশন ভয় ধরিয়েছিল সকলকেই। অনশন শুরুর ২৮ দিন থেকেই ক্রমশ শরীর খারাপ হওয়া শুরু হয়েছিল। তারপরেও লড়াই জারি রেখেছেন তিনি। কৃষকদের দাবির কথা মাথায় রেখেই অনশন প্রত্যাহার করলেন তিনি।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩