ন্যায়বিচারের দাবিতে পথে ‘অযোগ্য’ চাকরিহারারা, সিবিআই’র তথ্য ঘিরে বিতর্ক

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার কলকাতার রাস্তায় নামলেন ‘অযোগ্য’ বলে জানানো চাকরিহারারা। সিবিআইয়’র (CBI) দেওয়া তথ্যপ্রমাণের ভিত্তিতে ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া এই প্রার্থীদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করেছিল হাই কোর্ট। আজ অর্থাৎ সোমবার তাঁদের মিছিলের দাবি ছিল, সামাজিক সম্মান ‘নষ্ট’ হচ্ছে তাঁদের। সিবিআইয়ের যে প্রমাণের ভিত্তিতে তাঁদের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে জানিয়েছিল হাই কোর্ট, তার সত্যতা নিয়েও প্রশ্ন তুললেন তাঁরা।

সোমবার কলেজ স্কোয়্যার থেকে সুবোধ মল্লিক স্কোয়্যার পর্যন্ত মিছিল করেন ‘অযোগ্য’রা। সেখানেই তাঁরা নিজেদের সামাজিক সম্মান ‘নষ্ট’ হচ্ছে বলে দাবি করেন। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের রায়ে এই ‘অযোগ্য’দের বেতন ফিরিয়ে দেওয়ার কোথাও বলেছিল। এমন কি সেই সঙ্গে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই’র পেশ করা তথ্যপ্রমাণ নিয়েও প্রশ্ন তোলেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, ২০১৬ সালের নিয়োগপ্রক্রিয়ার মাধ্যমে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের মধ্যে প্রশ্নাতীত ভাবে যাঁরা ‘অযোগ্য হিসাবে চিহ্নিত’ বা ‘দাগী’ (টেন্টেড), তাঁদের চাকরি বাতিলের সঙ্গে বেতনও ফেরত দিতে হবে। এ রকম প্রার্থীর সংখ্যা প্রায় সাত হাজার। এ বার সেই ‘অযোগ্য’রাই পথে নামলেন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত করেছে সিবিআই। তদন্ত সূত্রে ওএমআর শিট মূল্যায়নকারী সংস্থা নাইসার প্রাক্তন কর্মীর কাছ থেকে গাজিয়াবাদে হার্ড ডিস্ক উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সেখানে কিছু ওএমআর শিটে গোলমাল ছিল বলে অভিযোগ ওঠে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, কিছু ওএমআর শিট সাদা ছিল। অভিযোগ, সেই সাদা ওএমআর শিট জমা দিয়েও অনেকে চাকরি পেয়েছিলেন। তাঁদের ‘অযোগ্য’ প্রার্থী বলে জানায় হাই কোর্ট। ওই ‘অযোগ্য’ প্রার্থীরা সোমবার পথে নেমে গাজিয়াবাদ থেকে পাওয়া সেই হার্ডডিস্কের সত্যতা নিয়ে প্রশ্ন তুললেন।

চাকরিহারা রীতেশ ঘোষ বলেন, ‘‘এই শিক্ষক-শিক্ষাকর্মীদের ওএমআর শিটে গন্ডগোল রয়েছে বলে কোর্টে তথ্য দিয়েছিল সিবিআই। তাদের অভিযোগ যে, ওই ওএমআর শিট ম্যানুপুলেট করা হয়েছে। সিবিআই তথ্য দিয়েছে মানেই সেই তথ্য যে সঠিক, তা নয়।’’ রীতেশদের অভিযোগ, যথাযথ তদন্ত না-করেই সিবিআই আদালতে তথ্য দিয়েছে। প্রসঙ্গত, সিবিআই আদালতে পাঁচ হাজারের কিছু বেশি ওএমআর শিটে গন্ডগোল রয়েছে বলে তথ্য দিয়েছিল। আর এক চাকরিহারা বিপ্লব বিবার বলেন, ‘‘সাড়ে ছ’বছর কাজ করেছি। ভুয়ো তথ্যের উপর ভিত্তি করে আমাদের ‘অযোগ্য’ বলা হচ্ছে।’’ মিছিলে অংশগ্রহণকারীদের একাংশ জানিয়েছে, তাঁরা সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন করতে পারেন।

এসএসসি নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে প্রচুর সাদা খাতা উদ্ধার করেছে সিবিআই। অর্থাৎ, কোনও প্রশ্নের উত্তর না-লিখে সাদা খাতা জমা দিয়ে কেউ কেউ পাশ করেছেন এবং চাকরি পেয়েছেন। তাঁদের ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়েছে। এসএসসির নিয়োগের জন্য যে প্যানেল গঠন করা হয়েছিল, চাকরিপ্রাপকদের অনেকের নামই ছিল না সেই প্যানেলে। অর্থাৎ, প্যানেলের বাইরে থেকে কেউ কেউ চাকরি পেয়েছেন। তাঁদেরও ‘অযোগ্য’ বলে চিহ্নিত করা হয়েছে। এসএসসির নিয়োগ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া সত্ত্বেও কেউ কেউ তার মাধ্যমে চাকরি পেয়েছেন। তাঁরাও আদালতের চোখে ‘অযোগ্য’ হিসাবে চিহ্নিত হয়েছিল।

শুক্রবারে তৈরি হচ্ছে ‘বিষ যোগ’, ৩ রাশির জাতকরা এখনই সতর্ক হয়ে যান

কলকাতা ফুটবল লিগে কোল ইন্ডিয়াকে গোলের মালা পরাল সবুজ মেরুন ব্রিগেড

বঙ্গোপসাগরে নিম্নচাপ! শুক্রে কলকাতা-সহ ৫ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

অবৈধ মদের ঠেকে অভিযান চালাতে গিয়ে সুরা মাফিয়াদের হাতে আক্রান্ত, জখম ৫ পুলিশকর্মী

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা মমতার, শুক্রবার মাহেশে তৃণমূল নেত্রীর সভা হচ্ছে না

দিলীপ কুমারের মুখে ‘হে রাম’ সংলাপ, সেন্সরে আটকে যায় ‘গঙ্গা যমুনা’, নেহরুর ক্ষোভে মেলে ছাড়পত্র

রাতভর নিখোঁজ থাকার পর সকালে পুকুর থেকে উদ্ধার টোটো চালকের রক্তাক্ত দেহ, চাঞ্চল্য টাকিতে

ইনস্টাগ্রামে ‘বিদেশে চাকরি’র প্রলোভন, তারপর অপহরণ! হোটেলের ঘর থেকে উদ্ধার হাওড়ার কিশোরী

BRICS Delhi 2026: পুতিন-শি’দের খাওয়ানো হবে ঘোল থেকে হায়দরাবাদি বিরিয়ানি

গলতে পারবে না মাছি-ও! ব্রিকস সম্মেলনের নিরাপত্তায় মোতায়েন ৩০ হাজার পুলিশ-আধা সেনা

মায়ের শেষকৃত্যে হাজির থাকতে ৫ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি চিন্ময় প্রভুর

বিশ্বকাপে খেলবেন রোহিত? অবসর জল্পনা নিয়ে মুখ খুললেন ‘হিটম্যান’

শিক্ষিকার হাতে মার খেয়ে অসুস্থ দ্বিতীয় শ্রেণির ছাত্র, নিমতা থানায় বিক্ষোভ অভিভাবকদের

পাকিস্তানের কোচ মাইক হেসনে ‘ভারতীয় এজেন্ট’, পাক ক্রিকেটারের মন্তব্যে চর্চা তুঙ্গে