জি বাংলার সঙ্গে সম্পর্ক ছিন্ন, নতুন চ্যানেলের সঙ্গে গাঁটছাড়া বাঁধছেন সৌরভ

একসঙ্গে 'দাদাগিরি', 'বিগ বস'-সঞ্চালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, টলিউডে কান পাতলে বেশ কিছুদিন ধরেই এমনটাই শোনা যাচ্ছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: একসঙ্গে ‘দাদাগিরি’, ‘বিগ বস’-সঞ্চালন করবেন সৌরভ গঙ্গোপাধ্যায়, টলিউডে কান পাতলে বেশ কিছুদিন ধরেই এমনটাই শোনা যাচ্ছিল। এদিকে বাংলায় বিগবস বহুদিন আগেই বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু এই শোয়ের প্রত্যাবর্তনের জন্যে অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন ভক্তরা। অন্যদিকে জি বাংলার ‘দাদাগিরি’-ও বেশ পপুলার একটি গেমশো। আর সবটাই সম্ভব হয়েছে প্রাক্তন ক্রিকেটার তথা বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনার জন্যেই। কিন্তু শোনা যাচ্ছিল, বাংলায় বিগবসও শুরু হচ্ছে। আর তাতে সঞ্চালনার ভার পড়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর।

অবশেষে এমন জল্পনায় মুখ খুললেন মহারাজ। একটি সংবাদ সাক্ষাৎকারে তিনি বলেছেন, জি বাংলায় তাঁর আর দেখা যাবে না। এ বার স্টার জলসায় ‘দাদাগিরি’ এবং ‘বিগ বস্‌’ দুটি রিয়্যালিটি শোতেই সঞ্চালনা করবেন তিনি। কিন্তু আচমকা জি বাংলার সঙ্গে সম্পর্ক ভাঙছেন কেন সৌরভ গঙ্গোপাধ্যায়? টানা ১০ বছর ধরে জি বাংলার পর্দায় দাদাগিরি দেখে আসছেন দর্শক, কিন্তু আচমকা চ্যানেল বদল কেন? এমনকী জি বাংলা সৌরভ গঙ্গোপাধ্যায়কে প্রথম সঞ্চালকের ভূমিকায় এনেছিল। তাহলে ১০ বছর পরে কেনই বা তিনি চ্যানেলের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করলেন? স্বাভাবিকভাবেই বিষয়টি জানার পর একাধিক প্রশ্ন ঘুরছে দর্শকদের মাথায়। এর কারণও জানিয়েছেন তিনি।

‘দাদা’র কথায়, আসলে দাদাগিরি’র ধরন বদলাচ্ছে। এবার পুরো অনুষ্ঠান অন্যরকম ভাবে পরিবেশন করতে চান স্টার জলসা চ্যানেল কর্তৃপক্ষ। পাশাপাশি, বাংলা ‘বিগ বস্‌’-ও আনতে চান তারা। তাই এমন শোয়ের সঞ্চালকের স্থানে দাদাই প্রথম পছন্দ তাঁদের। আর সৌরভও তাতে রাজি। নতুন নতুন চ্যালেঞ্জ নিতে ভালোবাসেন তিনি। কিন্তু দুটি শোয়ের সঞ্চালনা একসঙ্গে কীভাবে ম্যানেজ করবেন দাদা? এ প্রসঙ্গে দাদা জানিয়েছেন, ১৭ দিন করে এক একটি শো হবে। মোট ৩৪ দিন তিনি দুটো শো-তে সময় দেবেন। তবে এক চ্যানেলে একসঙ্গে দু’টি রিয়্যালিটি শোয়ের সঞ্চালনাই নয়, রেকর্ড গড়ছেন আরও দু’টি বিষয়ে। স্টার জলসা থেকে মোটা টাকা পারিশ্রমিক নিচ্ছেন তিনি। পাশাপাশি এই মূহুর্তে তিনি ৪৮টি বিজ্ঞাপনী বিপণির মুখ! তাই ক্রিকেট ছেড়ে মানুষকে বিনোদন দেওয়াই তাঁর এখন নেশায় পরিণত হয়েছে।

চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ব্রাজিলের তারকা ফুটবলার

দাদুর সঙ্গে আম পাড়ার পর মহানন্দায় স্নান করতে গিয়ে নিখোঁজ নাতি, চলছে তল্লাশি অভিযান

তামিলনাড়ুতে বিপুল ভোটে জিতলেও চেন্নাইয়ে এক তরুণের কাছে হারলেন মুখ্যমন্ত্রী বিজয়

‘পুষ্পা’ গ্রেফতার হতেই ফলতার পার্টি অফিস থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, আছড়ে পড়ল জনরোষ

‘পেড্ডি’তে জাহ্নবীকে ‘পণ্য’ হিসেবে ব্যবহার, গর্জে উঠলেন অভিনেত্রী জয়া বচ্চন

ঘাটালে ডাম্পিং গ্রাউন্ড ঘিরে অশান্তি, আবর্জনা ফেলার গাড়ি আটকে চলল বিক্ষোভ

রাজ্য ও কলকাতা পুলিশের ১৭৯ আইপিএস আধিকারিকের দায়িত্ব বদল

টিম ইন্ডিয়া পেল নতুন স্পিন তারকা, টেস্ট অভিষেকেই ইতিহাস গড়লেন মানব সুথার

অবিলম্বে ইরান ছাড়ুন, ইজরায়েলের হামলার পরেই স্বদেশি নাগরিকদের নির্দেশ ভারতীয় দূতাবাসের

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

নাটক শেষ, বিজেপিতে যোগ দেওয়ার আর্তি নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে কাকলিরা

‘সই কাণ্ডে’ ফের সিআইডি হাজিরা এড়ালেন অভিষেক, চিঠি পাঠিয়ে চাইলেন সময়

ইটভাটার নাম বদলে দখল! তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ দায়ের