মালদার বৈষ্ণবনগর থেকে একাধিক শক্তিশালী কৌটো বোমা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: ফের মালদায় আতঙ্ক। ফাঁকা মাঠের মধ্যে থেকে কৌটো বোমা উদ্ধার। একাধিক কৌটা বোমা উদ্ধারে জোর চাঞ্চল্য ও আতস্ক মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। জানা গেছে, বৈষ্ণবনগর থানার ভগবানপুর গ্রাম পঞ্চায়েতের জলরাহি সিসা এলাকার একটি ফাঁকা মাঠের মধ্যে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা বস্তার কাছে যেতেই লক্ষ্য করেন তাতে কৌটার মতো সন্দেহজনক কিছু বস্তু রয়েছে। তাই স্থানীয়রা তৎক্ষণাৎ খবর দেন বৈষ্ণব নগর থানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এবং বস্তুগুলিকে কৌটা বোমা হিসেবে শনাক্ত করে। এরপর পুলিশ খবর দেয় সিআইডি বম্ব স্কোয়াড ও দমকল বিভাগে। খবর পেয়ে বম্ব স্কোয়াড ও দমকল পনিরা ঘটনাস্থলে ছুটে আসে।

পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান। তারা বস্তা থেকে এক এক করে মোট ১৭টি কৌটা বোমা উদ্ধার করে নিষ্ক্রিয় করে। তবে এই ঘটনায় পুলিশ কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি। কে বা কারা, কী উদ্দেশ্যে ফাঁকা মাঠের মধ্যে বোমা মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। মুর্শিদাবাদের ধীরে ধীরে শান্তি ফিরছে। মুর্শিদাবাদ থেকে আতঙ্কে ঘর ছাড়ার আশ্রয় নিয়েছে মালদাতে। সেখানে মালদায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।

এরমধ্যে হঠাৎ কৌটা বোমা উদ্ধারের ঘটনায় নতুন করে চাঞ্চল্য দেখা দিয়েছে প্রশাসনিক মহলে। শুরু হয়েছে কড়া নজরদারি ও তল্লাশি।এই শক্তিশালী কৌট বোমা গুলি কারা ওই এলাকায় রেখে গেল তা জানতে পুলিশ তদন্ত করছে। বহিরাগত দুষ্কৃতীরা এসেছিল নাকি, কোন জায়গায় হামলা চালানোর জন্য স্থানীয় দুষ্কৃতীরা ওই বোমাগুলো জড়ো করে রেখেছিল তা জানতে তদন্ত চলছে জোর কদমে।

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

অভিষেকের বাড়ি থেকে সব নিরাপত্তা সরিয়ে নিল পুলিশ

অজান্তে নর্দমায় পা, পাঁকে তলিয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য লিলুয়ায়

কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে শপথ ডি কে শিবকুমারের, হাজির খাড়গে-রাহুল

তৃণমূলে ফাটল আরও চওড়া, শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির ফিরহাদ-কুণাল

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

দিল্লি অগ্নিকাণ্ড: জীবন বাঁচাতে দোতলা থেকে ঝাঁপ দুই মহিলার, ভাইরাল ভিডিও

৬১-তে তৃতীয় বিয়ে, আগামী মাসেই প্রেমিকা গৌরীর সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন আমির

শ্লীলতাহানি ও ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার