‘এই মন্তব্য লজ্জাজনক’- ‘শরবত জিহাদ’ সংক্রান্ত বক্তব্যের জন্য রামদেবকে হুঁশিয়ারি হাইকোর্টের‘

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের বিপাকে পড়তে পারেন যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি দিল্লি হাইকোর্ট একটি রায় দিয়েছে। জনপ্রিয় স্কোয়াশ পানীয় রুহ আফজা সম্পর্কে পতঞ্জলি আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা রামদেবের করা ‘শরবত জিহাদ’ মন্তব্য “অগ্রহণযোগ্য” এবং আদালতের “বিবেককে” আঘাত করেছে বলে জানিয়েছে উচ্চ আদালত। রুহ আফজা প্রস্তুতকারক হামদর্দের মামলার শুনানিকালে বিচারপতি অমিত বনসাল বলেন, “এটি আদালতের বিবেককে আঘাত করেছে। এটি অগ্রহণযোগ্য।”

হামদর্দের পক্ষে যুক্তি উপস্থাপন করতে গিয়ে বিশিষ্ঠ আইনজীবী মুকুল রোহাতগি বলেন, “বাবা রামদেব ক্রমাগত হামদর্দের বিরুদ্ধে বক্তব্য রাখছেন। তিনি কোম্পানির মালিকদের ধর্মকেও আক্রমণ করছেন।” রোহাতগি আরও বলেন, “এটি এমন একটি ঘটনা যা সকলকে হতবাক করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক একটি ঘটনা। পাশাপাশি এটি সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে।”

আদালত কী বলেছে?

রামদেবের পতঞ্জলি ফুডস লিমিটেডের বিরুদ্ধে হামদর্দ ন্যাশনাল ফাউন্ডেশন ইন্ডিয়ার আবেদনের শুনানি করে বিচারপতি অমিত বনসাল বলেন, “এটি আদালতের বিবেককে নাড়া দিয়েছে। এটি ন্যায্য নয়। আপনি (রামদেবের আইনজীবী) আপনার মক্কেলের কাছ সঙ্গে পরামর্শ করে নিন, অন্যথায় কঠোর নির্দেশ দেওয়া হবে।” যদিও রামদেব পরে নিজের বক্তব্যের সাপেক্ষে বলেন, তিনি কোনও ব্র্যান্ড বা সম্প্রদায়ের নাম বলেননি।

বাবা রামদেব কী বলেছিলেন?

সম্প্রতি বাবা রামদেবের একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে যে, গ্রীষ্মে তৃষ্ণা মেটাতে মানুষ ঠান্ডা পানীয় পান করে। এগুলো আসলে টয়লেট ক্লিনারের মতো। তিনি আরও বলেন, একদিকে টয়লেট ক্লিনারের মতো বিষের আক্রমণ চলছে, অন্যদিকে শরবত বিক্রি করে এমন একটি কোম্পানিও রয়েছে যারা সেখান থেকে অর্জিত অর্থ দিয়ে সে মসজিদ ও মাদ্রাসা তৈরি করে। বাবা রামদেব কারও নাম নেননি, তবে মনে করা হচ্ছে যে তাঁর লক্ষ্য ছিল ‘রুহ আফজা’।

বাবা রামদেব আরও বলেন, যদি আপনি শরবত পান করেন তাহলে এটি মসজিদ ও মাদ্রাসা নির্মাণে সহায়তা করবে। কিন্তু, যদি আপনি পতঞ্জলির গোলাপের শরবত পান করো, তাহলে গুরুকুল, আচার্যকুলম, পতঞ্জলি বিশ্ববিদ্যালয় এবং ভারতীয় শিক্ষা বোর্ডের উন্নতি হবে।

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

লখনউয়ে হিন্দুত্ববাদী নেতাকে অপহরণ করে খুন, আটক গাড়ির চালক-সহ ২

সোমে ভাগ্য বদলাবে ৫ রাশির জাতকদের, তালিকায় আপনি আছেন?

ইমরান খানকে নিয়ে মুখ খুলবেন না, পাক ক্রিকেটারদের সতর্ক করল পিসিবি

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

উত্তর সাইপ্রাসে ২৬৭ জন যাত্রী নিয়ে মাঝসমুদ্রে ডুবল নৌকা, নিহত ৭, উদ্ধার ১৭২ জনকে

শৌচাগার থেকে উদ্ধার ২২ বছরের তরুণীর মৃতদেহ! নিখোঁজ স্বামী-সন্তান

সমাবর্তন অনুষ্ঠানে নজর কাড়ল বিড়াল, প্রিয় পোষ্যকে কাঁধে নিয়ে ডিগ্রি নিলেন শিক্ষার্থী

উপকূলের খুব কাছেই নিম্নচাপ, রবিতে দক্ষিণবঙ্গের এই সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

যানজটের হাত থেকে মুক্তি পেতে ঢাকার ব্যস্ত রাস্তায় নিষিদ্ধ হচ্ছে অটো ও ই-রিকশা  

‘প্রকৃত শত্রুকে চিনুন’, আমেরিকা-ইজরায়েলকে নিশানা করে মুসলিম রাষ্ট্রপ্রধানদের চিঠি মোজতবার

‘থিম পুজোর বিরুদ্ধে নই,’ নিন্দার মুখে পড়ে সাফাই বিশ্ব হিন্দু পরিষদের

শৌচালয়ের কমোডের পাদানির নিচে ঘাঁপটি মেরে ৬ ফুট লম্বা গোখরা, তারপর যা ঘটল…

‘থিমের নামে মায়ের মুখ বিকৃতি করা যাবে না’, দুর্গাপুজোর আগে বার্তা অগ্নিমিত্রার