৪০ ঘন্টা বাদে ঘেরাও মুক্ত এসএসসি চেয়ারম্যান, জারি থাকবে ধর্না

Share:

নিজস্ব প্রতিনিধি : ২ দিন টানা এসএসসি ভবনে আটকে থাকার পর বুধবার অবশেষে ঘেরাও মুক্ত হলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে বেরিয়ে যেতে দেখা গিয়েছে তাঁকে। এসএসসি চেয়ারম্যানকে ঘেরাও মুক্ত করলেও রাস্তা ছাড়েনি চাকরি-হারা শিক্ষক শিক্ষিকারা। প্রতিবাদে সোচ্চার রয়েছেন তাঁরা।

জানা গিয়েছে, যোগ্য-অযোগ্যের তালিকাতে অনড় রয়েছেন আন্দোলনকারীরা। এই প্রসঙ্গে তাঁদের বক্তব্য স্পষ্ট। তাঁরা জানিয়েছেন, তালিকার বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে বুঝে নেওয়া হবে। কিন্তু হাইকোর্টে এসএসসি সংক্রান্ত মামলায় চেয়ারম্যানের থআকার কথা বলেই তাঁকে ঘেরাও মুক্ত করা হয়েছে।

সোমবার থেকে এসএসসি ববনের সামনে অবস্থান বিক্ষোভে বসেছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। মঙ্গলবার রাত পেড়োলেও কোনও রফাসূত্র মেলেনি। দফায় দফায় বৈঠক সেরেছেন তাঁরা। ২২ লক্ষ ওএমআর শিট প্রকাশ করতেই বলে দাবি তুলেছেন আন্দোলনকারীরা।

সূত্রের খবর, বুধবার কলকাতা হাইকোর্টে এসএসসি সংক্রান্ত একটি মামলার শুনানি রয়েছে। সেই শুনানিতে চেয়ারম্যানকে সশরীরে হাজির থাকতে হবে। এই কারণেই এদিন আর চেয়ারম্যানকে অফিস থেকে বেরোতে বাধা দেননি আন্দোলনকারীরা। দীর্ঘ ২দিন ধরে আন্দোলনকারীরা এসএসসি ভবনের ভিতের খাবার জল ঢুকতে বাধা দিয়েছিল। পরে অবশ্য মানবতার খাতিরে সেই কাজে আর বাধা দেননি তাঁরা। কিন্তু নিজেদের অবস্থানে অনড় তাঁরা।

মেদিনীপুর থেকে আন্দোলনকারীদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেছেন, গরমে রাস্তায় না বসে থেকে স্কুলে যেতে। বেতন সরকার দেবে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত একাধিকবার তিনি ফোনে যোগাযোগ রেখেন বলে জানিয়েছেন। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসও দিয়েছে সরকার।

সকালে বা সন্ধ্যায় কোন ধরনের চা খেলে মিলবে উপকার, কি বলছেন পুষ্টিবিদরা ?

বৃহস্পতি-শুক্রের মিলনে গজলক্ষ্মী যোগের সৃষ্টি, ৪ রাশির জাতকদের ‘আচ্ছে দিন’

লক্ষ্মীবারে চরম বিপদ, রাস্তায় আস্তে গাড়ি চালান, এখন চাকরি পরিবর্তনের সময় নয়..

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED