‘ত্রুটি তো ছিলই’, পহেলগাঁও হত্যাকাণ্ড নিয়ে কেন্দ্রকে কটাক্ষ অনুব্রত’র

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হত্যাকাণ্ডে মর্মাহত সকলেই। সেখানের বৈসরণ উপত্যকায় সন্ত্রাসী হামলায় মোট ২৬ জন নিহত হয়েছে। আর এই ঘটনা জম্মু ও কাশ্মীরে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা একটি সন্ত্রাসবাদী সংগঠনকে সামনে এনেছে। ২০১৯ সালে ৩৭০ ধারা বাতিলের পর থেকে গত ২২ এপ্রিল হওয়া এই সন্ত্রাসী হামলা এখনও পর্যন্ত সব থেকে ভয়াবহ ও মর্মান্তিক একটি ঘটনা।

এবার সেই জঙ্গি হামলার ঘটনা নিয়ে মুখ খুললেন অনুব্রত মণ্ডল। ঘটনার নিন্দা করে তিনি বলেছেন, ‘পাকিস্তানের উগ্রপন্থীদের ধিক্কার।’ সঙ্গে কেন্দ্রকে কটাক্ষও করেন, ‘ত্রুটিতো ছিলই, না হলে এতগুলি লোকের প্রাণ চলে যায়!’

জম্মু ও কাশ্মীরে ফের হামলা চালিয়েছিল জঙ্গিরা। ঘটনাটি ঘটে মঙ্গলবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈসরনে। সেখানে পর্যটকদের উপরে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী মোট মৃত্যু হয়েছে ২৬ জন। আর আহত হয়েছেন মোট ১২ জন। এঁদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর। ঘটনার খবর পেয়েই এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। জঙ্গিদের খোঁজে চলেছে চিরুনি তল্লাশি। অমরনাথযাত্রার আগে পর্যটকদের উপর হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভূস্বর্গে।

স্থানীয় সূত্রে খবর, পহেলগাঁও এলাকায় পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। তার পরই নিশানা করে পর্যটকদের লক্ষ্য গুলি চালায় তারা। গুলিবিদ্ধ ৭ পর্যটকের চিকিৎসার ব্যবস্থা করা হয়। গোটা এলাকা ঘিরে শুরু হয় অভিযান। স্বরাষ্ট্রমন্ত্রী আসেন। সেই সময় প্রধানমন্ত্রী সৌদিতে গিয়েছেন। জানা গিয়েছে, তখনই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী সফর কাটছাঁট করে তড়িঘড়ি দেশে ফিরছেন।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের