Loading live market data...
Loading active stocks...
Connecting...

শালিমার থেকে মুম্বইয়ে জাল নোট পাচারের পরিকল্পনা ভেস্তে দিল এসটিএফ

Share:

নিজস্ব প্রতিনিধি: জাল টাকা সরাতে গিয়ে পুলিশের জালে অভিযুক্ত। এ ঘটনা বাংলার বাইরের নয়। শালিমার স্টেশনে জাল টাকা পাচার করতে যাচ্ছিল এক ব্যক্তি। স্পেশাল টাস্ক ফোর্সের তৎপরতায় হতে হতেও তা হল না।

মূল ঘটনা

জানা গিয়েছে, রেলপথে জাল টাকা পাচারের চেষ্টা চলছিল। এসটিএফ এর কাছে খবর ছিল আগেই। তাই তাঁরা প্রস্তুতও ছিলেন। পাচারকারীদের মধ্যে একজনকে হাতেনাতে ধরেছে বেঙ্গল স্পেশাল টাস্ক ফোর্স ।

অভিযোগ

প্রচুর পরিমাণে ভারতীয় মুদ্রা জাল করে তা নিয়েই পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল সৌমেন পালের। বছর তেত্রিশের এই যুবকের পরিকল্পনার কথা জানতে পারে পুলিশ। আগাম খবর পেয়ে শুক্রবার রাতে শালিমার স্টেশনে পৌঁছয় এসটিএফ ও জিআরপি আধিকারিকরা। ওঁত পেতে বসেছিলেন সকলে। শুক্রবার হাওড়ার শালিমার স্টেশন থেকে যখন অত জাল মুদ্রা নিয়ে ট্রেনে উঠবে সৌমেন তখন তাকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ। সৌমেন পালের কাছ থেকে ২ লক্ষ ৮০ হাজার টাকার নকল নোট উদ্ধার হয়।

মুর্শিদাবাদের বাসিন্দা

এসটিএফ মারফত জানা গিয়েছে সৌমেন মুর্শিদাবাদের মহারাজপুরের বাসিন্দা। শালিমার স্টেশনে আটকে প্রথমে তার ব্যাগের তল্লাশি নেওয়া হয়। ব্যাগ খুলতেই তো কর্তাদের চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়! ব্যাগের ভেতর থরে থরে সাজানো ৫০০ টাকার নোট। পরীক্ষা করলে জানা যায় যে নোটগুলি জাল।

সৌমেনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসটিএফ। সে জানায় ওই নোট নিয়ে মুর্শিদাবাদ থেকে মুম্বই যাচ্ছিল সে। সেই জন্যই শালিমার থেকে ট্রেন ধরার পরিকল্পনা ছিল। মুম্বইয়ের লোকমান্য তিলক রেলস্টেশনে নেমে সেখানেই একজনের হাতে নোটভর্তি ব্যাগ তুলে দেওয়ার কথা তাঁর। বিনিময়ে সৌমেন টাকা পেতেন। সে টাকা অবশ্য নকল নয়, একেবারে আসল।

শালিমার জিআরপি থানায় জাল নোট পাচারের চেষ্টা সংক্রান্ত কেস দায়ের হয়েছে। গোটা বিষয়টির তদন্ত করে দেখছে পুলিশ। শনিবার সৌমেনকে হাওড়া আদালতে পেশ করা হয়।

মেদিনীপুর থেকে আরও চার বিজেপি বিধায়ক মন্ত্রিসভায়, তাঁরা কারা?

মমতা সরকারের পতনে ১৪ বছর পর নিজের চুল, দাড়ি কাটলেন প্রৌঢ় আশুতোষ

বিজেপি ক্ষমতায় আসতেই বন্ধ জুলুমবাজি! এবার যৌন পল্লীতেও উড়ল গেরুয়া আবির

জমি বিবাদের জেরে মা ও ভাইকে গুলি করে হত্যা, মাতৃদিবসে হাড়হিম ঘটনা

তীব্র গরমে লবঙ্গই একমাত্র ভরসা, জেনে নিন গুণাগুণ

মলদ্বীপ না লাক্ষাদ্বীপ? খরচ কম কিন্তু সৌন্দর্যে টেক্কা দেবে ভারতের এই দ্বীপপুঞ্জ

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বেতন কত? সোমবার থেকেই শুরু হচ্ছে কাজ

মাত্র ৭ ঘন্টায় পক প্রণালী পার করে ইতিহাস গড়লেন বঙ্গতনয়া আফরিন

জশ ইংলিসের চওড়া ব্যাটে ভর করে চেন্নাইকে ২০৪ রানের লক্ষ্য দিল লখনউ

প্রধানমন্ত্রী মোদির সভাস্থলের কাছেই মিলল বিস্ফোরক, নাশকতার ছক দেখছে পুলিশ

নবান্নের নিরাপত্তা খতিয়ে দেখলেন পুলিশ কমিশনার, প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

নন্দীগ্রাম আসন কি ছাড়বেন শুভেন্দু?‌ মুখ্যমন্ত্রীর বাসস্থানে এবার আসছে বদল!‌

মাছে-ভাতে বিজেপি! ক্ষমতায় এসেই কব্জি ডুবিয়ে ‘মধ্যাহ্নভোজ’ সারলেন দিলীপ ঘোষ

উত্তরবঙ্গ মেডিকেলে এন্ডোস্কোপিক স্পাইন সার্জারিতে সাফল্য, নবজন্ম ইসলামপুরের সাবেরার