প্রধান বিচারপতি হিসাবে বিচারপতি বিআর গাভাইকে নিয়োগ, শপথ ১৪ মে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রত্যাশামতোই দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পেলেন সুপ্রিম কোর্টের দ্বিতীয় বয়োজ্যেষ্ঠ বিচারপতি বিআর গাভাই। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে তাঁর নামে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আগামী ১৪ মে দেশের ৫২তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নেবেন বিচারপতি গাভাই। চলতি বছরের নভেম্বরেই অবসর নেবেন। অর্থা‍ৎ প্রধান বিচারপতি হিসাবে ছয় মাসের মতো মেয়াদকাল হবে বিচারপতি গাভাইয়ের। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ মে। ওই দিন তিনি অবসর নেবেন। 

মহারাষ্ট্রের অমরাবতীর বাসিন্দা বিচারপতি গাভাইয়ের বেড়ে ওঠা অবশ্য রাজনৈতিক পরিসরে। তাঁর বাবা আরএস গাভাই ছিলেন সমাজকর্মী এবং রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার শীর্ষ নেতা। ইউপিএ জমানায় বিহার এবং কেরলের রাজ্যপাল হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। যদিও কোনও কালেই রাজনীতিতে আগ্রহ ছিল না বিচারপতি গাভাইয়ের। আইন পেশাকেই বেছে নিয়েছিলেন। ২০০৩ সালে বম্বে হাইকোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছিলেন। দীর্ঘ ১৫ বছর সেখানে কাজ করেছেন। তার পর ২০১৯ সালের ২৪ মে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসাবে নিযুক্ত হন। প্রধান বিচারপতি হিসাবে নিয়োগ পাওয়ায় বিচারপতি গাভাই হবেন দেশের দ্বিতীয় তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি। দেশের প্রথম তফসিলি জাতিভুক্ত প্রধান বিচারপতি ছিলেন কেজি বালকৃষ্ণাণ। তিনি ২০১০ সালে অবসর নেন।

দেশের শীর্ষ আদালতে একাধিক গুরুত্বপূর্ণ মামলার রায় দিয়েছেন বিচারপতি গাভাই। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে যে সাজা শুনিয়েছিল সুরাত আদালত তাঁর উপরে স্থগিতাদেশও দিয়েছিলেন। ফলে লোকসভার সদস্যপদ ফেরত পেয়েছিলেন রাজীব তনয়। স্পষ্টবাদী এবং মেরুদণ্ডসম্পন্ন বিচারপতি হিসাবে পরিচিত বিচারপতি গাভাই।

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর