উত্তরবঙ্গের তীর্থযাত্রীদের জন্য সুখবর! এবার সস্তায় IRCTC

ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC উত্তরবঙ্গের পর্যটক ও তীর্থযাত্রীদের উৎসাহে ফের নতুন এক আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় রেলের সহযোগী সংস্থা IRCTC উত্তরবঙ্গের পর্যটক ও তীর্থযাত্রীদের উৎসাহে ফের নতুন এক আকর্ষণীয় প্যাকেজ নিয়ে এল। যদিও তীর্থযাত্রী স্পেশাল ট্রেনটি অসমের শিলচর-গুয়াহাটি থেকে ত্রিপুরার বদরপুর স্টেশন হয়ে উত্তরবঙ্গে আসবে। তবে এই ট্রেনে উঠতে পারবেন এই রাজ্যের ইচ্ছুক পর্যটক ও তীর্থযাত্রীরাও। IRCTC সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ তীর্থযাত্রী ট্রেন (Pilgrimage Tourist Special Trains) চালাবে। ট্রেনটি হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র জম্মুর বৈষ্ণদেবী মন্দির ও পাঞ্জাবের অমৃতসর শহরের বিখ্যাত স্বর্ণমন্দির, জালিয়নাবাগ দর্শন করবে। সংস্থা জানিয়েছে, আগামী ৪ মার্চ এই বিশেষ ট্রেনটি অসমের শিলচর থেকে ছাড়বে। যেটি ত্রিপুরা রাজ্যের বদরপুর স্টেশন হয়ে গুয়াহাটি পৌঁছবে। এরপর নিউহপ বঙ্গাইগাঁও হয়ে ট্রেনটি এই রাজ্যে ঢুকবে। এই বিশেষ তীর্থযাত্রী ট্রেনটি নিউ কোচবিহার ও নিউ জলপাইগুড়ি স্টেশনে দাঁড়াবে। ফলে উত্তরবঙ্গের ইচ্ছুক তীর্থযাত্রী ও পর্যটকরা এই দুটি স্টেশন থেকে টিকিট বুক করতে পারেন।

IRCTC জানিয়েছে, ১০ রাত ১১ দিনের এই প্যাকেজের খরচ যথেষ্ট কম রাখা হয়েছে মধ্যবিত্ত শ্রেণির কথা মাথায় রেখে। ট্রেনটিতে যেমন সাধারণ স্লিপার শ্রেণি থাকবে, তেমনই অতিরিক্ত আরাম চাইলে এসি থ্রি টায়ারেও যেতে পারবেন। ট্রেনের স্লিপার ক্লাসের টিকিট, খাওয়া-দাওয়া, ও বিভিন্ন স্থানের পরিবহন খরচ সহ যাত্রী পিছু দিতে হবে ১০,৩৪৯ টাকা।

স্লিপার ক্লাসে যদি ভ্রমণ করতে যারা পছন্দ করেন না, তাঁদের জন্য আগামী ১৪ মার্চ একই রুটে একটি এসি থ্রি টিয়ার তীর্থযাত্রী স্পেশাল ট্রেন চালাবে IRCTC। এসি থ্রি টিয়ারের ক্ষেত্রে যাত্রী পিছু খরচ করতে হবে ১৭,৩২৫ টাকা। অর্থাৎ, স্লিপার কোচের ট্রেনটি ৪ মার্চ এবং এসি থ্রি টিয়ার কোচের ট্রেনটি শিলচর থেকে ছাড়বে আগামী ১৪ মার্চ। একই রুটে দুটি ট্রেন যাবে মাতা বৈষ্ণদেবী কাটরা স্টেশনে। সেখানে দুই রাত্রি ট্রেনটি থাকবে। এই ফাঁকে যাত্রীরা বৈষ্ণদেবী দর্শন করে আসবেন। এরপর ট্রেনটি যাবে পাঞ্জাবের অমৃতসর। সেখানে যাত্রীরা দেখবেন, বিখ্যাত স্বর্ণমন্দির, জালিয়নাবাগ এবং ওয়াঘা সীমান্ত। ভারত-পাকিস্তান সীমান্তে ওয়াঘা হল স্থল বন্দর। প্রতিদিন বিকেলে এখানে বর্ণাঢ্য অনুষ্ঠানে দু’দেশের পতাকা নামান বিএসএফ জওয়ানরা। এরপর ফেরার পালা, বিভিন্ন স্টেশনে যাত্রীদের নামিয়ে ১০ রাতের যাত্রা শেষ করবে অসমের শিলচর স্টেশনে। ইচ্ছুক যাত্রীরা বিস্তারিত জানতে এবং টিকিটের জন্য IRCTC-এর অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?