ইজরায়েলের বিমানবন্দরে আছড়ে পড়ল হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র, জরুরি বৈঠকে নেতানিয়াহু

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ইজরায়েলের প্রধান বিমানবন্দরে আছড়ে পড়ল ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বিমানবন্দরে। জানা গিয়েছে, ওই বন্দরের রানওয়ের যে কাঠামো ছিল তা নষ্ট হয়। তার পাশাপাশি ঘটনাস্থলে থাকা  একটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক খবর অনুযায়ী জানা গিয়েছে, এই ছোড়া ক্ষেপণাস্ত্রের জন্য প্রায় চারজন মানুষ আহত হয়েছে।

ইজরায়েলের পক্ষ থেকে রবিবার জানানো হয়, তাদের প্রতিরক্ষা বাহিনী আছড়ে পড়া ক্ষেপণাস্ত্রকে আটকানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

এক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ব্যস্ততম বিমানবন্দরে রবিবারের হামলার পর সমস্ত উড়ান পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে। ঘটনাস্থলে প্রবেশ ও ট্রেন সমস্ত কিছুই স্থগিত রাখা হয়েছে বলে জানা যায়।

সেখানের সংবাদ মাধ্যম সূত্রে খবর, ক্ষেপণাস্ত্র আছড়ের পড়ার সময় মধ্য ইজরায়েলের সমস্ত এলাকায় সাইরেন বাজানো হয়। ফলে সাবধানতার সঙ্গে আশ্রয়কেন্দ্রে চলে যায় সেখানকার লক্ষ লক্ষ মানুষ।

ইজরায়েলের এই ঘটানটির একটি ভিডিও পাওয়া যায়। সেখানে দেখা গিয়েছে, ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তা বরাবর এসে পড়েছে। সঙ্গে সঙ্গে পাশের রাস্তায় কিছু ধ্বংসাবশেষ ছড়িয়ে যায়।

তবে জানা যাচ্ছে, হুথিরা এখনও পর্যন্ত এই হামলা নিয়ে কোনও মন্তব্য করেনি।

এই ঘটনায় বিরোধী দলের শীর্ষস্থানীয় এক ব্যক্তি ইয়ার গোলান জানিয়েছেন, “লক্ষ লক্ষ ইসরায়েলি আবার আশ্রয়কেন্দ্রে গিয়েছে। গাজায় বন্দি ইজরায়েলিরা মারা যাচ্ছে, জীবনযাত্রার ব্যয় পরিবারগুলিকে চূর্ণবিচূর্ণ করছে এবং সংরক্ষিত সৈন্যরা যুদ্ধের কারণে মানসিক ভাবে ভেঙে পড়ছে। এটা নেতানিয়াহুর জন্য, সরকারের জন্যও অনেক বড় ব্যাপার। আমাদের অবশ্যই অপহৃতদের বাড়ি ফিরিয়ে দিতে হবে এবং যুদ্ধের অবসান ঘটাতে হবে।”

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

ঋতব্রতকে বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে এবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

গুরুতর অসুস্থ ‘অমর সঙ্গী’-খ্যাত পরিচালক সুজিত গুহ, কী হয়েছে তাঁর?

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে মুখ খুললেন দেব, ক্ষোভ উগড়ে দিলেন ‘মা’ সিরিয়াল খ্যাত তিথিও

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

ভয় দেখিয়ে টাকা আদায়, হুমকি এবং জমি দখলের অভিযোগে গ্রেফতার ঝাড়গ্রামের কাউন্সিলর

স্বরূপ বিশ্বাসকে ১৪ দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

রেল প্রকল্পে গতি আনতে শনিবার রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর