ইব্রাহিমের ‘নাক’ নিয়ে মসকরা! পাক-সমালোচককে ‘ধুয়ে’ দিলেন সইফের গুজব ‘বউমা’

এরপর পলক ইব্রাহিম খানের নাক নিয়ে মজা করার বিষয়ে বলেন, পাকিস্তানিদের আমাদের দক্ষতার উপর মনোযোগ নেই শুধু আমাদের চেহারার উপর মনোযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁও হামলার পর থেকেই পাকিস্তান-ভারতের মধ্যে উত্তেজনা তুমুল। দুই দেশের সেনার লড়াইয়ে প্রাণ হারিয়েছেন অনেক নিরীহ মানুষ। ‘অপারেশন সিঁদুর’ হামলার পরেই পাকিস্তান ভারতের উপর পাল্টা হামলা চালায়। এরপরেই দুই দেশের মধ্যে সংঘর্ষ শুরু হয়। যদিও জানোয়াররূপী পাকিস্তানের অনুনয় বিনয়ের পরে দুই দেশ সংঘর্ষবিরতিতে রাজি হয়। আপাতত তা অব্যাহত রয়েছে। ভারত-পাকিস্তানের এমন যুদ্ধের মনোভাবের ছায়া পড়েছে উভয় দেশের বিনোদন জগতের উপরেও। পাকিস্তানের তারকাদের সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ করা হয়েছে ভারত থেকে। অন্যদিকে ভারতীয় তারকাদের নিয়েও নানা হাসিঠাট্টা করছে পাক-তারকারা।

যেমন, সম্প্রতি সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের নাক নিয়ে কটাক্ষ করলেন একজন পাকিস্তানি সমালোচক। পাল্টা জবাব দিলেন ইব্রাহিমের গুজব প্রেমিকা পলক তিওয়ারি। ইতিমধ্যেই ‘নাদানিয়ান’ দিয়ে বলিউডে ডেবিউ করেছেন ইব্রাহিম।কিন্তু ছবিটি বক্সঅফিসে তেমন সাড়া ফেলেনি। এবার এই ছবিরই তীব্র সমালোচনা করলেন স্বঘোষিত পাক চলচ্চিত্র সমালোচক তমুর ইকবাল। ছবিটির তীব্র সমালোচনার পাশাপাশি ইব্রাহিমের নাক নিয়েও মজা করলেন পাক সমালোচক। তবে পাল্টা উত্তর দিয়েছেন ইব্রাহিম।

পাশাপাশি পলকও একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পাক তারকারা কীভাবে সেলিব্রিটিদের চেহারা দেখে বিচার করেন। তাঁদের ট্রোলিং করেন। সেলিব্রিটিদের ট্রোলিং বেশি জনপ্রিয় হয়ে ওঠে দর্শক মহলে। আমরা এখনও ঘৃণার জগতে বাস করছি। যদিও ট্রোলিং সবসময় ছিল, কিন্তু বর্তমানে তা মারাত্মক পর্যায়ে চলে গিয়েছে। এরপর পলক ইব্রাহিম খানের নাক নিয়ে মজা করার বিষয়ে বলেন, পাকিস্তানিদের আমাদের দক্ষতার উপর মনোযোগ নেই শুধু আমাদের চেহারার উপর মনোযোগ রয়েছে। কেউ যদি এটি পরিবর্তনের চেষ্টা করেন। তাহলে লোকেরা তাঁদেরকে প্লাস্টিক সার্জারির জন্যে নিন্দা করেন। এটি একটি বাজে চক্র। তোমার চেহারা, ওজন যাই হোক না কেন, সমালোচনা মানুষের একটি বৈশিষ্ট্য। অভিনেতারা শুধু পেশাদার জগতে চাপের মুখে পড়েন না, তাঁদের ব্যক্তিগতভাবেও আক্রমণ করা হয়। আমিও যা করিনি, তার জন্যে আমাকেও কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে।’ প্রসঙ্গত, পলক এবং ইব্রাহিমের ডেটিং গুজব চলছে বহুদিন ধরেই। কিন্তু মাঝে ইব্রাহিমের সঙ্গে দেখা গিয়েছিল অন্য এক তারকাকে দেখা যেতেই তাঁদের বিচ্ছেদের গুঞ্জন ওঠে। তবে সম্পর্কের কথা কখনই আনুষ্ঠানিকভাবে জানাননি পলক এবং ইব্রাহিম কেউই।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘তিনি সুন্দরী কিন্তু কখনও হাসেন না’, মহিলা সাংবাদিকদের উপর চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!