হাড়োয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় কার্যালয় ভাঙচুর, থানায় অভিযোগ দায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর চব্বিশ পরগনা জেলার হাড়োয়ায় প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দলীয় কার্যালয় ভাঙচুর। প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ ।তৃণমূলের কিষাণ সেলের সভাপতি ও তার অনুগামীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ। অভিযোগ অস্বীকার প্রধানের স্বামীর।জানা গেছে,উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া বিধানসভার(Haroa Assembly) খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের নজরুল নগর ও নাসির হাটি ডিএন ২৮ বাস স্ট্যান্ড এর ঘটনা। এই পঞ্চায়েতের প্রাক্তন উপ- প্রধান তথা তৃণমূল নেতা রাজ্জাক মোল্লা।

সেখানে গিয়ে জোরপূর্বক পঞ্চায়েতের প্রধান মমতাজ বিবি তার স্বামী তরিকুল আলম তথা বাপি একদিকে তৃণমূল নেতা, অন্যদিকে বসিরহাট (Bashirhat)সাংগঠনিক জেলা তৃণমূলের কিষান সেলের সভাপতি সঙ্গে করে দলবল নিয়ে গিয়ে বুধবার দুপুর একটা নাগাদ ডি এন ১৮ বাসস্ট্যান্ড নজরুল নগর ও নাসিরহাটি ডিএন ২৮ বাসস্ট্যান্ডে তৃণমূলের যে দলীয় কার্যালয় ছিল সেখানে প্রাক্তন উপপ্রধান সহ তৃণমূলের নেতাকর্মী সমর্থকরা বসেছিল, প্রথমে দলীয় কার্যালয় ভাঙচুর করে। তারপরে বাঁশ- লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। বলতে থাকেন মেছোঘেরিতে গিয়েছিলাম কেন? আমাদেরকে বাজে কথা বলেছিস। হুমকি বলেই তাদেরকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় ফেলে বাঁশ – লাঠি দিয়ে এলোপাথাড়ি বেধড়ক মারধর করে বলে অভিযোগ তৃণমূল নেতা তরিকুল আলম বাপি সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। হাড়োয়া থানায়(Haroa P.S.) লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনায় খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের প্রধান মমতাজ বিবি’ র স্বামী তরিকুল আলম বাপি বলেন, আমার জানা নেই এই ধরনের ঘটনা ঘটেছে।

এর সঙ্গে আমি কোনভাবেই যুক্ত নেই। ওসমান আলী মোল্লা বলেন, আমরা একই দলের নেতা- কর্মী সমর্থক। ওর স্ত্রী প্রধান হওয়ার পর থেকে বিভিন্ন সময়ে আমাদেরকে হুমকি মারধর ভয় দেখায় ।আমরা সক্রিয়ভাবে তৃণমূলটা করি। আগে তৃণমূলের উপপ্রধান ছিলাম। এখনো তৃণমূল নিষ্ঠার সঙ্গে করি। যেভাবে তরিকুল আরাম বাপি এলাকায় রাহাজানি মেচো গাড়ি থেকে জোরপূর্বক টাকা তোলাবাজি করছে । এ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে। মুখ খুললেই তাদেরকে বিভিন্ন সময় হুমকি দেওয়া হয়। তারই আক্রোশের শিকার হয়ে আমরা আক্রান্ত। এমনকি আমাদের তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করা হয়েছে।

অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছেন বসিরহাট তৃণমূলের কিষাণ সেলের সভাপতি তথা প্রধানের স্বামী তরিকুল আলম বাপি তিনি বলেন এর সঙ্গে কোন আমাদের যোগ সূত্র নেই। আমি যতটুকু জানি টাকা পয়সা লেনদেন নিয়ে দুজনের মধ্যে গন্ডগোল ঝামেলা ।এর সঙ্গে রাজনৈতিক কোনো কিছু নেই। এইটা দুজন ব্যক্তির মধ্যে হয়েছে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩