ওজন কমাতে চাইলে এই বিশেষ স্যালাড রাখুন খাদ্যতালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি : অনিয়মিত খাবার-দাবার থেকে শুরু করে কাজের চাপে অনিয়ন্ত্রিত জীবন। সবকিছু প্রভাব ফেলে শরীরে। সারাদিন অফিসে বসে কাজ করায় শরীরে জমছে মেদ। কোনওভাবেই সেগুলোকে সরানো সম্ভব হচ্ছে না। ফলে বাড়ছে বিপদ। অনেকেই ওজন কমাতে চেয়েও পারছেন না। ক্রমেই বেড়ে চলেছে ওজন। ডিম পোচ বা ভাজি না খেয়ে সেদ্ধ খেতে পারেন। তবে মুখের স্বাদ বদল করতে চাইলে ডিমের স্যালাড বানিয়ে নিতে পারেন। স্যালাড শরীরের ক্ষেত্রে অত্যন্ত ভালো। বিভিন্ন ধরনের স্যালাড তৈরি করে খাওয়া যায় ওজন কমানোর জন্য। আজ রইল ডিম স্যালাড।

উপকরণ-ডিম ২টি, চিলি ফ্লেক্স আধ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, গোলমরিচ, লেটুসপাতা ৩টি, ধনেপাতাকুচি, নুন।

প্রণালী- প্রথমে ডিম ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তারপর সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ডুমো আকারে করে নিতে হবে। এবার একটি পাত্রের মধ্যে টুকরো করা ডিম,  লেটুসকুচি করে দিয়ে দিন। এত স্বাদ অনুযায়ী নুন, গোলমরিচ এবং চিলি ফ্লেক্স যোগ করতে হবে। ঝাল খেতে অসুবিধা হলে চিলি ফ্লেক্স না দিয়ে  অরিগ্যানো বা অন্য কোনও মশলা দিতে পারেন। ঝাল বেশি খেলে গোলমরিচ স্বাদ বুঝে দিতে হবে। সব শেষে উপর থেকে লেবুর রস ছড়িয়ে সব উপকরণ ভালভাবে মিশিয়ে নিন।

তবে এই স্যালাডের ক্ষেত্রে ভুলেও স্যালাডের ওপরে মেওনিজ মেশাবেন না। এতে ক্যালোরির পরিমাণ বেড়ে যাবে। যা ওজন না কমিয়ে উল্টো ওজন বাড়িয়ে দিতে পারে। ফলে এদিকে খেয়াল রাখতে হবে।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের