হাতে একদম টাকা থাকছে না? আজ নির্জলা একাদশীতে একটি কাজেই হবে কেল্লাফতে

Share:

নিজস্ব প্রতিনিধি: জৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীকে নির্জলা একাদশী বলা হয়। বছরের মধ্যে সবচেয়ে বড় একাদশী এটি। চলতি বছর নির্জলা একাদশী পালিত হচ্ছে আজ ৬ জুন শুক্রবার। জ্যোতিষশাস্ত্রমতে নির্জলা একাদশী এক ঐশ্বরিক তিথি। যারা এই বিশেষ তিথিতে কিছু ব্যবস্থা গ্রহণ করেন তার ভাগ্য সব সময় উজ্জ্বল থাকে। যদি আপনি আর্থিক সংকটের সম্মুখীন হন, টাকা পয়সা আপনার হাতে না থাকে তাহলে আজ নির্জলা একাদশীর দিন বিশেষ একটি কাজ করুন। এতেই হবে আপনার সমস্যার সমাধান।

এই প্রতিকার করতে গেলে দরকার একটি ছোট মাটির ঘট। মাটির ঘট নিয়ে তাতে ১ টাকার পাঁচটি মুদ্রা রাখুন, তারপর সেই পাত্রটি ধান, যব বা গম দ্বারা পূর্ণ করুন।

এরপর একটি লাল রঙের চেলি দিয়ে ঘটের মুখটা বেঁধে দিন। হাতে যে সুতো বিভিন্ন মঙ্গলানুষ্ঠানে পরা হয় সেই সুতো দিয়েও বেঁধে রাখতে পারেন।

এবার ঘটটি নিয়ে গিয়ে দেবী লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে রেখে দিন। তারপর নিয়ম মেনে পুজো করুন। নির্জলা একাদশীতে এই ঘটটি আপনি পাতলে, এটি সারা দিন মা লক্ষ্মীর সামনেই রেখে দেবেন।

পরের দিন পুজো করার পর ঘটটি প্রণাম করে মা লক্ষ্মীর সামনে থেকে তুলুন এবং আপনার টাকা রাখার জায়গায় রেখে দিন।

এই ছোট্ট সমাধানটি আপনার আর্থিক সংকট দূর করতে পারে। এই নিয়ম মানলে দেখবেন খুব কম সময়ের মধ্যেই আপনার হাতে টাকা পয়সা আসছে, আপনি উপার্জনক্ষম হচ্ছেন। এই নিয়ম পালন আপনাকে সবসময় ভাগ্যের সমর্থন দেবে।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?