বলিউডে ডেবিউ এড শিরানের! শাহরুখের ছবিতে হিন্দি গান গাইবেন পপ তারকা

তবে কী বাদশার আগামী ছবিতে বিশ্বখ্যাত গায়কের কন্ঠের কোনও গান শোনা যাবে? আসলে বলিউড ছবিতে ইংরেজি সঙ্গীতশিল্পী দের গান নেই বললেই চলে

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বখ্যাত ইংরেজ গায়ক-গীতিকার এড শিরানের সর্বশেষ অ্যালবাম বর্তমানে আলোচনায় রয়েছে। যেখানের একটি গান কন্ঠ দিয়েছিলেন মেলোডি কিং অরিজিৎ সিংহ। এমনকী এই গানের ভিডিওতে একটি ক্যামিও ছিল বলিউড বাদশা শাহরুখ খানের। এই বছরের শুরুতে ভারতে “ম্যাথমেটিক্স ট্যুর” করেছেন এড শিরান। এই মিউজিক ভিডিওটি ভারতে থাকাকালীনই চিত্রায়িত করা গিয়েছেন এড শিরান। সেই সময়ে তিনি প্রকাশ করেছিলেন যে, ভারতে গানটির শুটিংয়ে তিন সপ্তাহেরও বেশি সময় ব্যয় করেছেন এড শিরান। যা কোনও মিউজিক ভিডিও চিত্রায়নের জন্য তাঁর সবচেয়ে দীর্ঘ সময়। তখনই শাহরুখ খানও তাঁর মিউজিক অ্যালবামে অভিনয় করেছিলেন ছোট চরিত্রে।

তখন থেকেই গুঞ্জন, তবে কী বাদশার আগামী ছবিতে বিশ্বখ্যাত গায়কের কন্ঠের কোনও গান শোনা যাবে? আসলে বলিউড ছবিতে ইংরেজি সঙ্গীতশিল্পী দের গান নেই বললেই চলে! যদি এমনটা হয়, তাহলে শাহরুখের আগামী ছবিতে দর্শকদের প্রধান আকর্ষণ থাকবে এই ছবি। যদিও বিষয়টি নিছকই ভক্তদের ধারণা মাত্র। এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষনা করা হয়নি। যদিও ভারতীয় শিল্পীদের নিয়ে তৈরি গানটি আলোচনায় আসার কয়েকদিন পর, এড নিজেই জানিয়েছিলেন যে, তিনি বলিউডে আত্মপ্রকাশের জন্য প্রস্তুত। সঙ্গে এও জানিয়েছিলেন যে, তিনি শাহরুখ খানের ছবির জন্য একটি হিন্দি গানে কণ্ঠ দেবেন। মঙ্গলবার, এড এর আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাঁকে পঞ্জাবি ভাষায় গাইতে দেখা গিয়েছে। এর আগে অরিজিতের সঙ্গে এড শিরানের স্কুটার চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছিল।

 

ইনস্টাগ্রামে ভাইরাল সেই ক্লিপটি শেয়ার করে অরিজিৎ লিখেছিলেন যে, “পুরো পঞ্জাবি ভার্সনের জন্য অপেক্ষা করতে পারছি না। এডের ইউটিউব চ্যানেলে পর্দার পেছনের অংশটি দেখুন! এড সেই ভিডিওতে হিন্দি ভার্সনের জন্যে গাইবেন!” এড পোস্টের জবাবে বলেছেন, “হিন্দি গানটি শাহরুখ খানের ছবির জন্যে, এটি অরিজিতের সঙ্গে এডের পঞ্জাবি ভার্সন হবে।”এড এই খবর নিশ্চিত করার পরপরই ভক্তরা নিশ্চিত যে শাহরুখের আসন্ন ছবি ‘কিং’-এর জন্য গান গাইতে চলেছেন এড। যেখানে খানের মেয়ে সুহানা খান, দীপিকা পাড়ুকোন, রানী মুখার্জি, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, জয়দীপ আহলাওয়াত এবং আরশাদ ওয়ার্সি অভিনয় করছেন।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়