ঘাটালের বিস্তির্ণ এলাকা জলের তলায়, রাস্তায় নেমেছে নৌকা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল : রাস্তা নাকি নদী, দেখা বোঝার উপায় নেই। পশ্চিম মেদিনীপুর বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ আকার নিয়েছে। দূর থেকে দেখলে মনে হবে একটি নদী। কিন্তু আদতে সেটি চলাচলের রাস্তা। ডিভিসির জল ছাড়ার জেরে বহু রাস্তাই চলে গিয়েছে জলের তলায়। চন্দ্রকোনার পর জলের তলায় ঘাটালের বিস্তীর্ণ অঞ্চল। ডুবে গিয়েছে রাজ্য সড়কও। এই পরিস্থিতির মধ্যেই জারি হয়েছে কমলা সতর্কতা। ফলে আতঙ্ক বাড়তে শুরু করেছে।

ঘাটালের প্রায় সব ওয়ার্ডেই জমেছে জল। রাস্তায় নেমেছে নৌকা। প্রতিবছর এই জল যন্ত্রণার ছবি দেখতে পাওয়া যায়। এবারও তার অন্যথা হয়নি।ঘাটাল পুরসভার প্রায় সব ওয়ার্ডই জলমগ্ন। চন্দ্রকোনার জলে তলিয়ে গিয়েছিলেন একজন। তার দেহ উদ্ধার হয়েছে।

বৃহস্পতিবার থেকে জল ছাড়তে শুরু করেছে ডিভিসি। প্রথম দিন খুব বেশি সমস্যা না হলেও শুক্রবার থেকে জল ছাড়ার পরিমাণ বাড়িয়েছে ডিভিসি। ফলে সমস্যায় পড়েছেন চন্দ্রকোনা, ঘাটালের বিস্তির্ণ এলাকার মানুষ।  শুক্রবার রাত থেকেই ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু করেছিল ডিভিসি। শনিবার সকাল পর্যন্ত ৭০,৪৭৫ কিউসেক হারে জল ছাড়া হচ্ছে দুর্গাপুর ব্যারাজ থেকে। এরপরেই কমলা সতর্কতা জারি হয়েছে।

জানা গিয়েছে, বঙ্গোপসাগরের ওপরে তৈরি হওয়া নিম্নচাপটি সরে গিয়েছে ঝাড়খণ্ড লাগোয়া বিহারে। এই কারণে ঝাড়খণ্ডে বৃষ্টি বেড়েছে। এরজেরে জল বাড়তে শুরু করেছে দামোদর-বরাকরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মাইথন-পাঞ্চেত থেকেও জল ছাড়া হচ্ছে। বাধ্য হয়ে ডিভিসি বেশি করে জল ছাড়তে শুরু করেছে। দামোদর ও মুণ্ডেশ্বরীতে জলস্তর আরও বাড়ার আশঙ্কা।

ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার বন্যা পরিস্থিতির ওপর নজর রাখতে প্রশাসনিক কর্তাদের ফোনেই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলায় জেলায় প্রশাসনিক কর্তাদের ফোন করে নির্দেশ দিয়েছেন। যাতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে হঠাৎ অর্থপ্রাপ্তি, পার্টনারের সঙ্গে মিলে নতুন ব্যবসা করা শুভ হবে..

ক্রোয়েশিয়াকে গোলের মালা পরিয়ে জয় দিয়ে যাত্রা শুরু ইংল্যান্ডের

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের