‘ঢাকায় বুলডোজার দিয়ে দুর্গামন্দির গুঁড়িয়ে দিয়ে ঠিক করেছি’, হুঙ্কার ইউনূসের রেল উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মৌলবাদীদের দাবি মেনে গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাজধানী ঢাকার খিলক্ষেতের ৫০ বছরের পুরনো দুর্গামন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে রেল মন্ত্রক।  মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে প্রতিমা। ওই ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল। হিন্দুরা যাতে নির্বিঘ্নে তাঁদের ধর্মীয় আচরণ পালন করতে পারেন তা নিশ্চিত করার জন্য মোল্লা মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন। সেই অনুরোধের ২৪ ঘন্টার মধ্যেই দুর্গামন্দির গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক বলে আখ্যা দিয়েছেন রেল উপদেষ্টা ফাওজুল কবীর খান। শুধু তাই নয়, সরকারি জমিতে থাকা সব হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুঙ্কার ছেড়েছেন। তবে সরকারি জমিতে গড়ে ওঠা হিন্দু মন্দির গুঁড়িয়ে দেওয়া হলেও মসজিদ থাকবে বলে জানিয়েছেন। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, বদলে যাওয়া বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র। ফলে মুসলিম ধর্মানুসারীরা যা খুশি করতে পারবেন। দ্বিতীয় শ্রেণির হিন্দু নাগরিকদের সেই অধিকার নেই।  

স্বাধীনতার পরেই খিলক্ষেতের স্থানীয় হিন্দুরা করোগেটেড টিন দিয়ে একটি দুর্গামন্দির গড়েছিলেন। মন্দিরটিতে নিয়মিত পুজো-অর্চনা হতো। কালীমাতার স্থায়ী প্রতিমাও ছিল।  প্রতিবছর জাঁকজমক করে পালিত হতো দুর্গাপুজো। শেখ হাসিনা জমানার অবসানের পরেই খিলখেতের দুর্গামন্দিরটির উপরে নজর পড়ে মুসলিম মৌলবাদীদের। গত ২৩ জুন রাতে মন্দির ভাঙচুর করে একদল উগ্র মুসলিম। ওই ভাঙচুরের নেতৃত্বে ছিলেন ইসলামিয়া সুইট অ্যান্ড লাইভ বেকারির মালিক মুফতি মাহমুদুল হাসান ও জামায়াত ইসলামী নিয়ন্ত্রিত শ্রমিক কল্যাণ ফেডারেশনের খিলক্ষেত শাখার সভাপতি আবদুল কুদ্দুস। ২৪ ঘন্টার মধ্যে মন্দির অপসারণের সময়সীমা বেঁধে দেয়। মন্দিরে ভাঙচুরের সময় উপস্থিত হিন্দুদের অকথ্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি প্রাণনাশেরও হুমকি দেয়।

হামলার পরের দিন গত মঙ্গলবার (২৪ জুন) বিভিন্ন হিন্দু সংগঠনের তরফে খিলক্ষেত দুর্গামন্দির চত্বরে অবস্থান কর্মসূচি নেওয়া হয়। মন্দিরে হামলাকারীদের গ্রেফতারেরও দাবি জানান। কিন্তু ওই দাবি মানা তো দূরে থাক উল্টে আজ বৃহস্পতিবার (২৬ জুন) মন্দির গুঁড়িয়ে দিতে বুলডোজার নিয়ে হাজির হন রেলওয়ের ডেপুটি কমিশনার ও বিভাগীয় এস্টেট অফিসার নাসিরউদ্দিন মাহমুদ। সঙ্গে করে পুলিশ সেনা ও জামায়াত ইসলামী সমর্থকদেরও নিয়ে আসেন। মন্দির ভাঙা রুখতে পাল্টা অবস্থান নেন হিন্দু সম্প্রদায়ের মহিলা-পুরুষরা। অনেকেই কান্নাজড়িত কণ্ঠে মন্দিরটি না ভাঙার জন্য অনুরোধ জানান। কিন্তু সেই অনুরোধে কর্ণপাত করেনি পুলিশ ও সেনা সদস্যরা। উল্টে মন্দির রক্ষার জন্য কাতর অনুরোধ জানানো হিন্দু পুরুষ-মহিলাদের উপরে লাঠিও চালায়। অনেকেই বুলডোজার দিয়ে মন্দির গুঁড়িয়ে দেওয়ার দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করার চেষ্টা চালিয়েছিলেন। তাদের মোবাইল কেড়ে নেওয়া হয়। মন্দিরে থাকা প্রতিমা সরিয়ে নেওয়ার জন্য সময় দেওয়ার অনুরোধ জানিয়েছিলেন মন্দির কমিটির সম্পাদক শ্যামল দাস। কিন্তু সেই সময় দেওয়া হয়নি। বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে ফেলা হয় মূর্তি। একাধিক মানবাধিকার সংগঠনের তরফে খিলক্ষেতের হিন্দু মন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ফেলার নিন্দা করা হয়েছে। তাদের মতে এই ঘটনা বাংলাদেশের ধর্মীয় সহনশীলতা ও সংখ্যালঘু অধিকার প্রশ্নে একটি কালো দৃষ্টান্ত হয়ে থাকবে।

শুক্রবার (২৭ জুন) খিলক্ষেতের দুর্গামন্দির বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্তকে সঠিক আখ্যা দিয়ে রেল মন্ত্রকের উপদেষ্টা ফাওজুল কবীর খান বলেছেন, ‘রেলের জমিতে অবৈধভাবে ওই মন্দির গড়ে তোলা হয়েছিল। সরকারি জমি দখলমুক্ত করতেই মন্দির গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খিলক্ষেত কেন, দেশের যে প্রান্তে সরকারি জমি দখল করে মন্দির গড়া হয়েছে, তা সব মাটিতে মিশিয়ে দেব।’ রেল সহ বহু সরকারি জায়গায় যে মসজিদ নির্মিত হয়েছে তার ক্ষেত্রে একই ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘মুসলিমদের ধর্মীয় স্থানের সঙ্গে হিন্দু মন্দিরের তুলনা করবেন না। মনে রাখবেন এ দেশটা মুসলিমদের।’

সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক-শিক্ষাকর্মীরাও সপ্তম পে কমিশনের আওতায়, ঘোষণা নবান্নের

‘Maatrubhumi’ নিয়ে কেন্দ্র চাপ দিয়েছিল? সত্যিটা জানালেন সলমন

দীপাবলির আগে মোদির সঙ্গে সাক্ষাৎ সূর্যকুমারের পরিবারের, খুদের ভজন শুনে মুগ্ধ প্রধানমন্ত্রী

সন্দেশখালিতে ছেলের সামনেই মায়ের শ্লীলতাহানি, পুলিশের জালে শাহজাহানের শাগরেদ

রিলস স্ক্রল করা বন্ধ করতে পারছেন না? জেনে নিন এই সহজ কৌশল

আঘাতের পর ফের ওয়ার্কআউট! জানুন হাঁটু সুরক্ষিত রাখার সহজ উপায়

সিজারের পর প্রসূতির পেটে তুলো-সুতো থাকার অভিযোগ, কাঠগড়ায় চিকিৎসক

অমৃতসর-নিউ জলপাইগুড়ি কর্মভূমি এক্সপ্রেসে অগ্নিকাণ্ড, দাউদাউ করে জ্বলছে চারটি কামরা

লুঙ্গি কিংবা বারমুডা পরে তারাপীঠ মন্দিরে ‘নো এন্ট্রি’, নির্দেশ কমিটির

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

শান্তিনিকেতনের পৌষমেলায় এবারও অনলাইনে স্টল বুকিং, থাকছে বিশেষ শর্ত

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে