আবারও মরণঝাঁপ! প্রশ্নের মুখে বিদ্যাসাগর সেতুর নিরাপত্তা

ঠিক কী কারনে সিকেশ আত্মহত্যা করল তা নিয়ে এখনও ধন্ধে আছে পুলিশ। যদিও তাঁর পরিবারের দাবি, ছোটখাটো ব্যবসা করত সিকেশ। সেই সূত্রেই হয়তো ঋণে জড়িয়ে গিয়েছিল সে যা বাড়ির লোকেদের জানায়নি। যদিও পুলিশ এই ঘটনার পিছনে প্রেমের সম্পর্কও জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও বিদ্যাসাগর সেতুর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল। কেননা সেই সেতু থেকে ঝাঁপের ঘটনা। কেন বার বার এই ঘটনা ঘটছে তা নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি অস্বস্তি ছড়িয়েছে নবান্নেও। কেননা বিদ্যাসাগর সেতুর পরিধির মধ্যেই নবান্নের অবস্থান। সোমবার রাত সাড়ে ১১টা নাগাদ দক্ষিণ কলকাতার চেতলা এলাকার বাসিন্দা সিকেশ রাহানে(২৩) স্কুটি নিয়ে চলে এসেছিল হুগলি সেতুর ওপর। তারপর সেখানে থেকেই সে ভিডিও করে জানায়, সে আত্মহত্যা করতে যাচ্ছে আর তার এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। সেই ভিডিও সে বাড়ির লোকেদেরও পাঠায়। সেই ভিডিও পেয়ে সিকেশের বাড়ির লোকেদের রাতের ঘুম ছুটে যায়। তাঁরা দ্রুত বিষয়টি নিয়ে যোগাযোগ করেন কলকাতা পুলিশের সঙ্গে। পুলিশের পক্ষ থেকে দ্রুত সতর্ক করা হয় বিদ্যাসাগর সেতুর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীদের। তার জেরে পুলিশকর্মীরা দ্রুত সেতুর ওপর এলেও সিকেশের দেখা পাননি। তবে তাঁর স্কুটিটি উদ্ধার হয় সেতুর ওপর থেকেই।  

ঘটনার জেরে পুলিশের মনে হয়েছিল সিকেশ ঝাঁপ দিয়েছেন গঙ্গায়। তাই এদিন সকালে সেতুর কাছে এনডিআরএফ কর্মীরা গঙ্গায় তল্লাশি চালাতে শুরু করেছেন। ডুবুরি নামিয়ে তল্লাশি চালানোর প্রস্তুতিও নেওয়া হয়েছে। কিন্তু সিকেশের দেহ এখনও মেলেনি। কিন্তু ঠিক কী কারনে সিকেশ আত্মহত্যা করল তা নিয়ে এখনও ধন্ধে আছে পুলিশ। যদিও তাঁর পরিবারের দাবি, ছোটখাটো ব্যবসা করত সিকেশ। সেই সূত্রেই হয়তো ঋণে জড়িয়ে গিয়েছিল সে যা বাড়ির লোকেদের জানায়নি। যদিও পুলিশ এই ঘটনার পিছনে প্রেমের সম্পর্কও জড়িয়ে থাকতে পারে বলে মনে করছে। তবে সিকেশের মোবাইলটিও ঘটনার পর থেকে আর মিলছে না। সেটি পাওয়া গেলে তবুও পুলিশ কিছুটা আন্দাজ করতে পারত যে এই মৃত্যুর পিছনে আসল রহস্য কী রয়েছে।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়