ডিএ মামলায় সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্য সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। মঙ্গলবার এই মামলার শুনানি হবে। আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, ডিএ মামলা নিয়ে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন রয়েছে।  প্রয়োজনে প্রতিদিন শুনানি হবে। সোমবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে।  এদিন সময় মতো মামলাটি বেঞ্চে ওঠার পরেই মামলাটি পিছিয়ে গিয়েছে। ডিএ প্রাপকরা জানিয়েছেন, সুুপ্রিমকোর্টের ওপরে তাঁদের ভরসা রয়েছে।

সুপ্রিমকোর্টের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, মামলটি শুনেছেন। এই মামলার যত তাড়াতাড়ি সম্ভব শুনানি করা হবে। প্রয়োজন হলে প্রতিদিন শুনানি হবে। রাজ্যের পক্ষ থেকে সময় বাড়ানোর কথা বলা হয়েছে। তাঁদের দাবি, টাকার পরিমাণ অনেকটা বেশি হওয়ার জন্যই সময় দরকার।

বহুদিন ধরে অপেক্ষা করছেন রাজ্য সরকারি কর্মচারীরা। কবে পাবেন তাদের প্রাপ্য ডিএ। শীর্ষ আদালত ও রাজ্য সরকারের দিকেই তাকিয়ে রয়েছে হাজার হাজার সরকারি কর্মচারী। যদি একবার ঘোষণা হয় ডিএ-র। রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল ২৫ শতাংশ দিয়ে মিটিয়ে দিতে হবে রাজ্যকে। নির্দিষ্ট সময়সীমা ও দেওয়া হয়েছিল শীর্ষ আদালতের পক্ষ থেকে। কিন্তু সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে, আরো ছয় মাস সময় চেয়েছিল রাজ্য। সেই ডিএ সংক্রান্ত শুনানি সোমবার ছিল শীর্ষ আদালতে। সোমবার সেই সংক্রান্ত মামলা ওঠে শীর্ষ আদালতের সঞ্জয় কারোল এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চে। তারপরেই মামলা মঙ্গলবার শোনা হবে বলে জানানো হয়েছে।

১৬ মে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল, জুন মাসের মধ্যে দিয়ে দিতে হবে ২৫ শতাংশ বকেয়া ডিএ। এই নির্দেশের পর থেকে প্রায় ১০ লক্ষ রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকেরা আশায় বুক বেঁধেছিলেন। স্বভাবতই বর্তমানে রাজ্যে বহুলচর্চিত বিষয় হল এই ডিএ। এই নিয়ে বিস্তর চর্চা চলেছে নবান্নেও। সময়সীমা শেষের আগে নবান্নের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করেছিলেন সরকারি চাকরিজীবীরা। কিন্তু তা সফল হয়নি। মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। এবার সেইদিকেই তাকিয়ে রয়েছে সকলেই। কেন্দ্র ও রাজ্যের মধ্যে ডিএ-র ফারাক ৩৭ শতাংশ। এখন এটা কতটা কমে সেটাই দেখার।

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার