ইঞ্জিনে আটকে হাত! মেমারি স্টেশনে ঢুকতেই থমকে গেল ট্রেন, পরিষেবা স্বাভাবিক

Share:

নিজস্ব প্রতিনিধি, মেমারি : মেমারি স্টেশনে ভয়াবহ দুর্ঘটনা। শুক্রবার সাতসকালে ট্রেন ঢুকতেই হইচই। ট্রেনের ইঞ্জিনে হাত আটকে গিয়েছে এক ব্যক্তির। তাও যে সে নয়, খোদ রেলকর্মী। কিন্তু আচমকা কেন ইঞ্জিনের মধ্যে হাত ঢোকাতে গিয়েছিলেন তিনি?

জানা গিয়েছে, শুক্রবার সাতসকালে প্রতিদিনের মত মেমারি স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মে আসে হাওড়াগামী ডাউন বর্ধমান লোকাল। স্বাভাবিকভাবেই যাত্রীরাও উঠে পড়েন ট্রেনে। কিন্তু সময় হয়ে যাওয়ার পরেও স্টেশন ছেড়ে বের হতে পারেনি ট্রেন। পাইলট রুমের কাছে গেলেই চক্ষুচকরগাছ সবার। ইঞ্জিনে হাত আটকেছে এক ব্যক্তির। তিনি আবার রেলেরই কর্মী।

সূত্রের খবর, কাজে যাওয়ার জন্য চালকের কামরায় উঠে পড়েছিলেন তিনি। মেমারিতে ঢোকার মুখে ইঞ্জিনের ভিতরে কোনও কিছু একটা পড়ে যায়। সেটি বের করতেই ইঞ্জিনের মধ্যে হাত ঢোকান তিনি। এরপরেই বিপত্তি। হাত কিছুতেই বের করতে পারছিলেন না। ফলে ট্রেন আটকে যায়।স্টেশন থেকে কোনওভাবেই ওই ট্রেন চালানো হয়নি। খবর পেয়ে ছুটে আসেন মেমারি স্টেশনের অন্য কর্মীরা। দেড় ঘণ্টার চেষ্টায় ওই রেলকর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ওই ট্রেন না চলায়, অন্য একটি ট্রেনে যাত্রীদের তুলে দেওয়া হয়েছে। দেড় ঘণ্টা পর রেলকর্মীর হাত বের করে তাঁকে উদ্ধার করার পর ট্রেনটি গন্তব্যে চলে যায়। ওই রেলকর্মীর হাতে চোট লেগেছে। কিন্তু তিনি সুস্থ রয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পরে পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত জানিয়েছেন,  যান্ত্রিক গোলযোগের কারণে দেড়ঘণ্টা আটকে ছিল ট্রেন। সেই সমস্যা রেল পরিষেবা স্বাভাবিক করা হয়েছে।

নথি জাল করে দোকান বিক্রি! সুশান্ত ঘোষের বিরুদ্ধে ফের দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

দিল্লির তুঘলকাবাদের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত ৩

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

প্রয়াত ভারতীয় শুটিং কিংবদন্তি ও কোচ জাসপাল রানা

সাড়ে তিন বছর কোমায় থাকার পর না ফেরার দেশে থাই রাজকুমারী

মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষে মৃত ৩ পুলিশ আধিকারিক সহ চালক

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?

Vivo X200T তে ৬,০০০ টাকার  বিশেষ ছাড়, কোথায় পাবেন?

‘ইরানের সঙ্গে বোঝাপড়া হয়েছে, সই কেবল সময়ের অপেক্ষা’, দাবি ট্রাম্পের