‘আমরা একসঙ্গেই থাকি’, প্রেম নিয়ে মুখ খুললেন জয়া আহসান, শীঘ্রই বিয়ের পিঁড়িতে নাকি?

হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে। তবে আমার জীবনের এই বিশেষ মানুষটি সিনেমা-দুনিয়ার কেউ নন। আমরা বহুবছর ধরেই একসঙ্গে আছি। যেকোনও সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে ওঠা দরকার, সেটাই বড় বিষয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলচ্চিত্র তারকাদের প্রেম হল কিনা, প্রেম বা বিয়ে ভাঙল কিনা, তারা নতুন প্রেমে জড়ালেন কিনা, সবটাই জানতে হবে ভক্তদের, তাই তারকাদের সোশ্যাল মিডিয়ায় সবসময়ই উঁকিঝুঁকি চলছেই। বর্তমানে কেরিয়ারে মোক্ষম সময়ে রয়েছেন জয়া আহসান। দুই বাংলার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী। ইতিমধ্যেই কলকাতায় অসংখ্য কাজ সেরে ফেলেছেন তিনি। এবং দর্শকদের প্রশংসাও পেয়েছেন। তবে বাংলাদেশি এই অভিনেত্রী বেশিরভাগ সময়ে পেশাগত কারণে শিরোনাম হলেও তিনি ব্যক্তিগত জীবন খুব একটা প্রকাশ্যে আনেন না। কিন্তু অভিনেত্রীর পার্সোনাল লাইফে কী চলছে তা জানতে চায় ভক্তরা? জানা যায় অভিনেত্রী ডিভোর্সী? কিন্তু এখনও কী তিনি সিঙ্গেল?

সম্প্রতি প্রেম নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। সম্প্রতি বাংলাদেশি সংবাদমাধ্যমের কাছে প্রেম নিয়ে কথা বলেছেন অভিনেত্রী। জানিয়েছেন, চুপিচুপি প্রেম করছেন তিনি। একসঙ্গে লিভইন থাকেন তাঁরা। একই এই সাক্ষাৎকারে অভিনেত্রী নিয়েও ভাবনার কথা জানিয়েছেন। সাক্ষাৎকারে সঞ্চালক অভিনেত্রীকে জিজ্ঞাসা করেছিলেন যে, আপনার জীবনে বিশেষ কেউ আছেন কি না?

তখন অভিনেত্রী বলেন, ‘হ্যাঁ, অবশ্যই। মানুষ তো একা থাকতে পারে না। অবশ্যই আছে। তবে আমার জীবনের এই বিশেষ মানুষটি সিনেমা-দুনিয়ার কেউ নন। আমরা বহুবছর ধরেই একসঙ্গে আছি। যেকোনও সম্পর্কে পার্টনার হওয়ার আগে ভালো বন্ধু যেন হয়ে ওঠা দরকার, সেটাই বড় বিষয়। সে আমার অনেক অত্যাচার সহ্য করে। আমি একজন অভিনয়শিল্পী। এই যে আমি মাঝে মধ্যেই কাজের জন্যে কলকাতায় এসে পড়ি এগুলোতে সে কিছু মনে করে না। আমাকে কাজ করতে দিচ্ছে। তবে আমাদের একসঙ্গে থাকার প্রয়োজন আছে। সে সুযোগ আমাদের হয়ে উঠছে না। আমি খুব প্রাইভেট পার্সন, তিনিও তেমনই খুব প্রাইভেট। আমরা নিজেদের মতো করে থাকার চেষ্টা করি। তবে সে অনেক শান্ত। তাও আমার তাঁকে বেশি পছন্দ। তবে এক্ষুনি বিয়ে নয়। কিন্তু আমার তাঁকে খুব তাড়াতাড়ি বিয়ে করতে ইচ্ছা করবে কিনা বা আদৌ হবে কি না, আমি জানি না। তবে হ্যাঁ বিয়ে করে একসঙ্গে থাকা-এই ধারণাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু আমি সিদ্ধান্ত নিইনি এখনও বিয়ে নিয়ে। আসলে বিয়ে নিয়ে আমার বরাবরই একটুও ভীতি আছে, একটা ভয় কাজ করে। এখন আপাতত আমার কিছু সিনেমা ও ওয়েব সিরিজ নিয়ে কথা চলছে। সেটা নিয়েই ব্যস্ত আছি।’

২৭ বছরেই সব শেষ, ঘুমের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ঘোস্ট’ অভিনেত্রী অনন্যা রাজ

‘১ কোটি ৪৩ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

২১ অগস্ট তারেকের সফরের আগেই ঢাকার হাতে হাদির দুই খুনিকে তুলে দিচ্ছে মোদি সরকার?

রাতের অন্ধকারে বিরসা মুণ্ডা-আম্বেদকরের মূর্তি ভাঙল দুষ্কৃতীরা, চাঞ্চল্য তাহেরপুরে

‘হেনস্থার জন্য মানসিক চাপে ছিলেন আশিসদা’, প্রাক্তন মন্ত্রীর আত্মহত্যায় শোকাহত মমতা

মেয়ের বান্ধবীকে যৌন হেনস্থা, অভিযুক্তকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয়রা

‘বিজেপি হলেও ছাড় নেই’, বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলা নিয়ে কড়া বার্তা শুভেন্দুর

শ্যাম্পু-তেল দিয়েও থামছে না চুল পড়া? বাড়িতেই বানান এই ৫ হেয়ার মাস্ক

‘আশিসদাকে কেউ হয়তো ফোন করে ভয় দেখাতে পারে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা, সীমানা সিল করল পুলিশ

নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে বদল আবহাওয়ার, আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

সাগরে নিম্নচাপের জের, অতি ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

‘বন্দেমাতরম’ ইস্যুতে সোনিয়াকে বিঁধলেন অমিত শাহ-শুভেন্দু অধিকারী

‘মুখ্যমন্ত্রী যা বলছেন তাই করছেন,’ আচমকাই শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ বীরভূমের কেষ্ট