Loading live market data...
Loading active stocks...
Connecting...

সাত সকালে দিল্লিতে বোমাতঙ্ক,৫০টির বেশি স্কুলে হুমকি মেল

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: রাজধানী দিল্লির স্কুলগুলিতে ফের বোমার হুমকি। রীতিমতো হুমকি দিয়ে স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির মালব্য নগরের একটি স্কুল এবং কারোলবাগের বেশ কয়েকটি স্কুল সহ মোট ৫০ টিরও বেশি স্কুলকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে।

দিল্লির ৫০টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি, ঘটনাস্থলে ডগ স্কোয়াড এবং বোমা নিষ্ক্রিয়কারী দল। হাউজ রানি এবং প্রসাদ নগরের অন্ধ্র স্কুলেও বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছে। মাত্র দু’দিন আগে, ৩২টি স্কুলে এমনই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশের দল, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বিভাগ স্কুলগুলিতে তল্লাশি চালাচ্ছে। এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর আগে ১৮ অগস্ট দ্বারকার দুটি স্কুল এবং একটি কলেজে বোমার হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই নিরাপত্তার কারণে স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে দ্বারকার দিল্লি পাবলিক স্কুলও ছিল।

দিল্লির যে স্কুলগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেইগুলিতে তল্লাশির জন্য পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় তড়িঘড়ি। সূত্রের খবর এই সব স্কুলেই ইমেলের মধ্যে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। এর আগেও দিল্লির অনেক স্কুল এমনই বোমা হামলার হুমকি পেয়েছে, কিন্তু তদন্তের পর কিছুই উদ্ধার হয়নি।

এর আগে ১৬ জুলাই দিল্লির স্কুল ও কলেজগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। ১৬ জুলাই দ্বারকা, পশ্চিম বিহার এবং হাউজ খাসে অবস্থিত পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এইরকম পরপর হুমকি শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে।

হায়দরাবাদকে দুরমুশ করে প্লেঅফের দিকে এক পা শুভমনদের

বিয়ে বাড়িতে গিয়ে খুন বিজেপি নেতা, ৩ দিন পর খুনের অভিযোগ দায়ের ছেলের

যুবভারতীতে গোলহীন ড্র: কামিন্সের ব্যর্থতা ও লোবেরার ভুলে হাতছাড়া লিগ শীর্ষের সুযোগ

সুদর্শন-সুন্দরের জোড়া অর্ধশতরান, হায়দরাবাদকে ১৬৯ রানের লক্ষ্য দিল গুজরাত

পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শমীক ভট্টাচার্য, কারণ কী?

প্রোটেম স্পিকার হিসেবে শপথ তাপস রায়ের, শুক্রবার বিধানসভার অধ্যক্ষ নির্বাচন

তিলজলা অগ্নিকাণ্ডে পুলিশকে দ্রুত এফআইআর করার নির্দেশ মুখ্যসচিবের

বিজেপির বঙ্গ জয়ে মনোস্কামনা পূরণ, ‘দণ্ডি’ কেটে পুজো দিলেন বাঁশবেড়িয়ার বাসিন্দা

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক