ফের দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি, ঘটনাস্থলে পুলিশ ও বম্ব স্কোয়াড

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : ফের দিল্লির স্কুলে বোমাতঙ্ক। বুধবারের পর বৃহস্পতিবারও দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়। দিল্লির প্রসাদ নগর এবং দ্বারকা সেক্টর ৫ সহ পাঁচটি স্কুলে বোমা হামলার হুমকি এসেছে বলে জানা গিয়েছে।  পুলিশ এবং দমকল বিভাগ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছেছে। গোটা ঘটনার তদন্ত চলছে। এক সপ্তাহের মধ্যে তিনদিন এই হমকি দেওয়ার ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, বুধবার দিল্লির মালব্য নগরের একটি স্কুল এবং কারোলবাগের বেশ কয়েকটি স্কুল সহ মোট ৫০ টিরও বেশি স্কুলকে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়া হয়েছে। হাউজ রানি এবং প্রসাদ নগরের অন্ধ্র স্কুলেও বোমা হুমকির ইমেল পাঠানো হয়েছে। মাত্র দু’দিন আগে, ৩২টি স্কুলে এমনই বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশ, ডগ স্কোয়াড, বোমা নিষ্ক্রিয়কারী দল এবং দমকল বিভাগ  স্কুলগুলিতে তল্লাশি চালায়। তবে তল্লাশির পর সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এর আগে ১৮ অগস্ট দ্বারকার দুটি স্কুল এবং একটি কলেজে বোমার হুমকি দেওয়া হয়েছিল। তারপরেই নিরাপত্তার কারণে স্কুল সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। হুমকি পাওয়া স্কুলগুলোর মধ্যে দ্বারকার দিল্লি পাবলিক স্কুলও ছিল। দিল্লির যে স্কুলগুলিতে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে সেইগুলিতে তল্লাশির জন্য পুলিশ এবং বোমা নিষ্ক্রিয়কারী দলকে ডাকা হয় তড়িঘড়ি।

সূত্রের খবর, ইমেলের মধ্যে বোমা বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল। দ্বারকাতে অবস্থিত একাধিক স্কুলে বোমা হামলার হুমকি এসেছে। দিল্লি পাবলিক স্কুল, বিজিএস ইন্টারন্যাশনাল পাবলিক স্কুল, শ্রী ভেঙ্কটেশ্বর স্কুল এবং গ্লোবাল স্কুলে হামলার হুমকি এসেছে। পড়ুয়াদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। স্কুল ক্যাম্পাসে বোম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। সাইবার ফরেনসিক বিশেষজ্ঞরা ইমেলের পিছনে থাকা আইপি ট্র্যাক করছেন।

করাচিতে আধা সামরিক বাহিনীর ঘাঁটিতে সন্ত্রাসী হামলা, নিহত ৪

‘হুগলির ভূগোলই ঠিকমতো জানে না,’ রচনার বিরুদ্ধে তোপ দাগলেন কল্যাণ

মেলোডির পর মালদহের আম যাচ্ছে মেলোনির কাছে

অনুমতি ছাড়াই দলের নাম-লোগো ব্যবহার, ঋতব্রতদের বিরুদ্ধে থানায় নালিশ কালীঘাট তৃণমূলের

বিয়েতে ১০০’র বেশি অতিথি হলে জনপ্রতি ১ হাজার টাকা করের প্রস্তাব বাংলাদেশ সংসদে

‘স্যাটা ভাঙা মার’ মন্তব্যের জন্য হুমায়ুন কবীরের বিরুদ্ধে এফআইআর দায়ের

পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করে বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান, রিখটার স্কেলে তীব্রতা ৬.২, কাঁপল পাকিস্তান-ভারত

বাগনানে নিহত বিজেপি কর্মীর কন্যাকে সরকারি চাকরি, ঘোষণা শুভেন্দুর

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

ভাগবত পাঠের আসরে নাচার শাস্তি, কুড়ুল দিয়ে স্ত্রী ও দুই সন্তানের ধড়মুণ্ডু আলাদা করলেন স্বামী

বনরক্ষীর আট পদে চাকরির জন্য হাজির শুধু একমাত্র তরুণী, বেনজির কাণ্ড মধ্যপ্রদেশে

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে