চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যাত্রী তোলা নিয়ে রেষারেষি! ২ গাড়ির সংঘর্ষে মৃত ১, আহত ১২

নিজস্ব প্রতিনিধি,বালুরঘাট: কে কত যাত্রী নিতে পারে? যাত্রী তোলা নিয়ে বাসের মধ্যে রেষারেষির ঘটনা নতুন নয়। প্রায়ই এই ধরনের ঘটনা ঘটতে দেখা যায় রাজ্যের বিভিন্ন জায়গায়। রবিবার তেমনই যাত্রী তোলা নিয়ে দুই সাফারি গাড়ির রেষারেষির জেরে বেঘোরে প্রাণ গেল এক কনডাক্টরের। জখম হয়েছেন একাধিক যাত্রী। চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জে।

জানা গিয়েছে, এদিন সকালে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ থেকে বালুরঘাটের দিকে সাফারি গাড়ি দু’টি আসছিল। দুটি গাড়িতেই যাত্রীরা ছিলেন। কুমারগঞ্জের বড়ম মোড়ের আগে থেকেই গাড়ি দুটি রেষারেষি শুরু করে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দ্রুত গতিতে চলছে শুরু করে গাড়ি দুটি। যাত্রী তোলার জন্য রেষারেষি শুরু হয়। কে, কার আগে গিয়ে যাত্রী নেবে তাই নিয়ে চলছিল লড়াই। এরফলেই একটি গাড়ির সঙ্গে অন্য গাড়িটির ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ হারিয়ে পাশের নয়ানজুলিতে গিয়ে পড়ে একটি গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয়ে গাড়িতে থাকা কনডাক্টরের। দুর্ঘটনায় দুই গাড়ির অনেক যাত্রী জখম হয়েছেন। প্রায় ১২জন জখম হয়েছেন বলে জানা যাচ্ছে। স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাঁদের। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পরে স্থানীয়রাই ছুটে এসে আহতদের উদ্ধার করে। পাশাপাশি থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে কুমারগঞ্জ থানার পুলিশ। নয়ানজুলিতে পড়ে যাওয়া গাড়িটিকে উদ্ধার করে। মৃতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বেশ কয়েকজন আহত যাত্রীকে উদ্ধার করে পাঠানো হয়েছে বালুরঘাট জেলা হাসপাতালে। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর। কীভাবে দুর্ঘটনা ঘটল সবটাই জানতে তদন্ত করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

প্রথম দফার ভোটের আগে ঝড়ল রক্ত, বাম কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

মঙ্গলে শহরে ইডির হানার সম্ভাবনা, টার্গেট দক্ষিণ কলকাতার হেভিওয়েট তৃণমূল প্রার্থী!

কর্তব্যে গাফিলতি ও নিয়ম অমান্য করায় ভবানীপুরের তিন আধিকারিককে সাসপেন্ড কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ