ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা, সিকিম-মহানন্দা এক্সপ্রেসে এলএইচবি রেক!

উত্তর-পূর্ব সীমান্ত রেলের আশ্বাস এই জোনের প্রতিটি ট্রেনেই অত্যাধুনিক এলএইচবি রেক দিয়ে চালানো হবে। ফলে যাত্রী সুরক্ষার বিষয়টি অনেক বেশি সুনিশ্চিত

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ময়নাগুড়ির দোমহনির ভয়াবহ ট্রেন দুর্ঘটনা থেকে শিক্ষা নিল রেল মন্ত্রক। তড়িঘড়ি আলিপুরদুয়ার জংশন থেকে নয়া দিল্লিগামী সিকিম-মহানন্দা এক্সপ্রেসে অত্যাধুনিক প্রযুক্তির এলএইচবি রেক (LHB Rake) চালু করে দিল উত্তর-পূর্ব সীমান্ত রেল। দীর্ঘদিন ধরেই উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ দৈনিক ওই দূরপাল্লার ট্রেনটি মান্ধাতা আমলের আইসিএফ রেক (ICF Rake) নিয়েই চলাচল করছিল। এই রুটে চলাচলকারী যাত্রীদের অভিযোগ ছিল পুরোনো কামরার জন্য প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল তাঁদের। ফলে অনেকদিন ধরেই যাত্রী সুরক্ষার প্রশ্নে ট্রনটি নিয়ে প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। এরপর দোহমনিতে ভয়াবহ দুর্ঘটনার পর সেই প্রশ্ন আরও জোরালো হয়। ফলে সিকিম-মহানন্দা এক্সপ্রেসে অত্যাধুনিক প্রযুক্তির এলএইচবি রেকের দাবি উঠেছিল বিভিন্ন মহল থেকে। অবশেষে বিতর্ক এড়াতে তড়িঘড়ি নতুন এলএইচবি রেক দিয়ে যাত্রা শুরু করানো হল সিকিম-মহানন্দা এক্সপ্রেসকে।

বৃহস্পতিবার সকালে ওই নতুন রেকের যাত্রারম্ভে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি সাংসদ, বিধায়ক ও রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। উত্তর-পূর্ব সীমান্ত রেলের আশ্বাস এই জোনের প্রতিটি ট্রেনেই অত্যাধুনিক এলএইচবি রেক দিয়ে চালানো হবে। ফলে যাত্রী সুরক্ষার বিষয়টি অনেক বেশি সুনিশ্চিত হবে। উল্লেখ্য এই অত্যাধুনিক এলএইচবি রেক অনেকবেশি সুরক্ষিত। কোনও দুর্ঘটনাতে এই ধরণের কামরা লাইনচ্যুত হলেও উল্টে যায় না। আবার একে অপরের ভিতর ঢুকেও যাবে না। ফলে হতাহতের আশঙ্কা অনেক কমে যায় অত্যাধুনিক এলএইচবি রেকে।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩