টি-২০ ম্যাচে রোহিত শর্মার রেকর্ড ভাঙলেন আরব আমিরশাহীর এই ব্যাটার

Share:

নিজস্ব প্রতিনিধি : টি-২০ ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রোহিত শর্মা। এই খেলায় একাধিক রেকর্ডও রয়েছে ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়কের ঝুলিতে। গত বছর টি-২০ বিশ্বকাপের পরেই অবসর নিয়েছেন তিনি। এবার তাঁর একটি রেকর্ড ভাঙলেন এক ব্যাটার। তবে খুব পরিচিত কোনও খেলোয়াড় নন তিনি। কিন্তু রোহিতের রেকর্ড ভেঙে প্রচারের আলোয় এসেছে। তিনি হলেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক মহম্মদ ওয়াসিম।

জানা গিয়েছে, ত্রিদেশীয় টি-২০ সিরিজ খেলছে সংযুক্ত আরব আমিরশাহী, পাকিস্তান, আফগানিস্তান। সেখানেই আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে নেমেছিল সংযুক্ত আরব আমিরশাহী। ওই ম্যাচেই মহম্মদ ওয়াসিম রোহিত শর্মার ছক্কার রেকর্ড ভাঙলেন তিনি। রোহিতের রেকর্ড ভাঙলেও জয় পায়নি তাঁর দল।এই ম্যাচে ৩৭ বলে ৬৭ রান করেছেন তিনি। ৪টি চার ও ৬টি ছয় মেরেছেন এই খেলায়। এই ছক্কার মাধ্যমেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ছক্কা হাঁকানোর রেকর্ড করলেন তিনি। তাঁর ঝুলিতে মোট ছক্কার সংখ্যা ১১০। রোহিত শর্মার ঝুলিতে রয়েছে ১০৫টা ছক্কা।

এই ম্যাচে খেলতে নেমে আফগানিস্তান ৪ উইকেট হারিয়ে করেছিল ১৮৮। সেই রান তাড়া করতে নেমে ৮ উইকেট হারিয়ে সংযুক্ত আরব আমিরশাহী তোলেন ১৫০ রান। তারমধ্যে ৬৭ রানই করেছেন মহম্মদ ওয়াসিম। ৩৮ রানে জয় পায় আফগানিস্তান। ৫২ রান করেন রাহুল চোপড়া।

এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজটি ছিল প্রস্তুতির ম্যাচ। আফগানিস্তানের বিরুদ্ধে বিধ্বংসী ম্যাচ খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক। তাঁর খেলা জয়  এনে দিতে পারেনি দলকে। টি-টোয়েন্টি ক্রিকেটের মোটামুটি শক্তিধর দলই বলা যায় আফগানদের। তাদের বিরুদ্ধে জয়ের দুঃসাহস দেখালেন ক্যাপ্টেন ওয়াসিম।

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক