Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুকুরের কামড়ে বানরের মৃত্যু, অশৌচ পালন করে মস্তক মুণ্ডন করলেন গোটা গ্রামের পুরুষরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কুকুরের কামড়ে মৃত্যু হয়েছিল এক বানরের। তার দেহের শেষকৃত্য করে অশৌচ পালন করল গোটা গ্রাম। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ধুলের শিরপুর তালুক থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত বলদে গ্রামে। এই ঘটনা চমকে দিয়েছে সকলকে।

পথকুকুরের আক্রমণে একটি বানর গুরুতর আহত হয়। আহত অবস্থাতেই বানরটি গ্রাম পার্শ্ববর্তী জঙ্গলে ঘুরে বেড়াত। তারপর বিনা চিকিৎসাতেই সে মারা যায়। গ্রামেরই বাসিন্দা রাজেন্দ্র ভগবান পাতিল বানরটিকে মৃত অবস্থায় দেখতে পান। তিনি গ্রামবাসীদের এই খবর জানান। এরপরেই গোটা গ্রাম শোকে মূহ্যমান হয়ে পড়ে। গ্রামবাসীরা যথাযথ মর্যাদায় বানরটিকে দাহ করে। শেষকৃত্যের সময় পুরো গ্রাম শোকে নিমজ্জিত হয়। শুধু তাই নয়, গ্রামবাসীরা পাঁচ দিনের অশৌচ ঘোষণা করে এবং তা পালনও করে।

এরপর ২৭ অগস্ট গ্রামের হনুমান মন্দির প্রাঙ্গণে দশক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন হয়। পাঠ করা হয়। গ্রামের প্রায় ২,৫০০ থেকে ৩,০০০ বাসিন্দা বানরের শ্রাদ্ধানুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামের পুরুষরা সকলে বানরটিকে শ্রদ্ধা জানিয়ে মস্তক মুণ্ডন করেন। মহিলারাও অশৌচ পালন করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

ধর্মীয় আচার অনুষ্ঠান শেষ হওয়ার পর, গ্রামের বিঠল-রুক্মাই মন্দিরে অতিথি আপ্যায়ণের আয়োজন করা হয়েছিল। এই পুরো অনুষ্ঠানের বিশেষভাবে অংশ নিয়েছিলেন প্রাক্তন বিধায়ক সম্ভাজিরাও পাতিল। হিন্দু ধর্মে বানরকে শ্রীহনুমানজীর অবতার রূপ ব্বলে মনে করা হয়। বলদে গ্রামে যেভাবে বানরের জন্য শোকপালন ও শ্রদ্ধা জ্ঞাপনের ঘটনা ঘটেছে তা মানব সমাজে প্রাণীদের প্রতি দয়া, করুণা এবং অপরিসীম ভালবাসার যেন এক মূর্ত চিত্র প্রদর্শন।

২২ হাজার ভোটে এগিয়ে সোহম, তৃণমূলের মুখ রক্ষা করলেন তারকা প্রার্থী

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি