চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নাগরিক হওয়ার আগেই ভোটার? সোনিয়া গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে মামলা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তুলেছেন এই অভিযোগ তুলে সোনিয়া গান্ধির বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে মামলা দায়ের হয়েছে দিল্লির আদালতে। বিকাশ ত্রিপাঠী নামে এক বিজেপি কর্মী ওই মামলা দায়ের করেছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের অতিরিক্ত মুখ্য দায়রা বিচারক বৈভব চোরাসিয়ার এজলাসে মামলার প্রথম দিনের শুনানি হয়েছে। আগামী ১০ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি।

ভোট চুরির অভিযোগ তুলে ইতিমধ্যেই বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। সাংবাদিক সম্মেলন ডেকে তথ্য-প্রমাণ সহ নির্বাচন কমিশনের ‘ভোট চুরি’র পর্দাফাঁস করেছেন। ওই তথ্য-প্রমাণ পেশের পরেই নির্বাচন কমিশনকে বাঁচাতে আসরে নেমেছে বিজেপি। সম্প্রতি বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবীয় অভিযোগ করেন, ‘রাজীব গান্ধিকে বিয়ে করে দেশের নাগরিক হওয়ার তিন বছর আগেই ভোটার তালিকায় নাম তুলেছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি। ১৯৮৩ সালের এপ্রিল মাসে নাগরিকত্ব পেয়েছিলেন রাজীব গান্ধির পত্নী। কিন্তু ১৯৮০ সালেই নয়াদিল্লি লোকসভা আসনের ভোটার তালিকায় সোনিয়ার নাম ছিল।’

নাগরিক না হওয়ার আগে ভোটার তালিকায় নাম তুলে প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ফোজদারি অপরাধ করেছেন এবং ওই অপরাধের জন্য তাঁর (সোনিয়া গান্ধি) বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি নিয়ে দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি কর্মী বিকাশ ত্রিপাঠী। আর্জিতে তিনি বলেছেন, ‘সোনিয়া গান্ধি ১৯৮৩ সালের এপ্রিলে ভারতের নাগরিকত্ব পেয়েছিলেন। অথচ তাঁর তিন বছর আগে ১৯৮০ সালে নয়াদিল্লি লোকসভা কেন্দ্রের ভোটার তালিকায় তাঁর নাম নথিভুক্ত ছিল। ১৯৮২ সালে তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়। ১৯৮৩ সালে নাগরিকত্ব পাওয়ার পরে ফের ভোটার হিসাবে নাম নথিভুক্ত করান সোনিয়া। পুরোটাই ফৌজদারি অপরাধ। তাই প্রাক্তন কংগ্রেস সভানেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দেওয়া হোক।’

Published by:

Share Link:

More Releted News:

পরকীয়ায় জড়িয়েছে ৫২ বছরের স্ত্রী, সন্দেহের জেরে ভয়ঙ্কর কাণ্ড ঘটালেন বয়সে ছোট স্বামী

চিকিৎসকের অনুপস্থিতিতে রোগীর ক্ষতস্থান সেলাই করলেন নিরাপত্তারক্ষী! তারপর যা হল…

মণিপুরে জোরালো ভূমিকম্প, কম্পন অনুভূত হল অসমেও, মাত্রা ৫.২

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ