মাসাবা কাট ব্লাউজ থেকে বোহো ড্রেস, হাল ফ্যাশনের দৌড়ে এগিয়ে গড়িয়াহাট

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার বাজারগুলিতে একেবারে সাজো সাজো রব। রবিবার সাপ্তাহিক ছুটির দিনে বাজারে থিক থিক করছে ভিড়। গড়িয়াহাট, এসপ্ল্যানেড, কলেজ স্ট্রিট, হাতিবাগানের বিভিন্ন দোকানে ভিড় জমাচ্ছেন মানুষ। পুজোর সময় গড়িয়াহাটের চিত্রটা একেবারে ভিন্ন। যাদবপুর, বালিগঞ্জ, ঢাকুরিয়া, মোট কথা দক্ষিণ কলকাতার অধিকাংশ মানুষই গড়িয়াহাটে যান পুজোর কেনাকাটা করতে। নিম্ন থেকে উচ্চবিত্ত, সমাজের সকল শ্রেণির মানুষের জন্যই এখানে যেন ঢালাও সম্ভার সাজিয়ে রেখেছেন পসারীরা। আপনারা যদি গড়িয়াহাট যাওয়ার পরিকল্পনা করে থাকেন, তাহলে কোথা থেকে কী কিনবেন, কোন অলিগলি ঘুরে দেখবেন সেই সমস্ত কিছু জেনে নিতে পারেন এই প্রতিবেদন থেকে।

ব্লাউজ

গড়িয়াহাট এমন একটি জায়গা যেখানে ব্লাউজের সম্ভারের কোন শেষ নেই। হাত কাটা থেকে হাতাওয়ালা, ডিজাইনার থেকে ঘরে পরার নরমাল কিছু ব্লাউজ কি না পাবেন এখানে। কম দামে ভাল মানের ব্লাউজ কিনতে হলে যেতে হবে গড়িয়াহাট। এ বছর মাসাবা কাট ব্লাউজ ভীষণভাবে জনপ্রিয় হয়েছে। মাসাবা কাট ব্লাউজ ইতিমধ্যেই বিখ্যাত স্বয়ং মাসাবা গুপ্তার মা প্রবীণ অভিনেত্রী নীনা গুপ্তার কারণে। সাম্প্রতিক সময়ে কাঞ্চন পত্নী শ্রীময়ী চট্টরাজকেও একই কাটের ব্লাউজে দেখা গিয়েছে। এই মাসাবা কাট ব্লাউজ সিল্ক থেকে সুতি বিভিন্ন কাপড়ের ওপরই তৈরি হচ্ছে। গড়িয়াহাটে তাই এবার সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে এই ধাঁচের ব্লাউজ। এছাড়া কলার যুক্ত ব্লাউজ বা প্রিন্টেড কলমকারি ব্লাউজের বিক্রিও দারুণ। এই ধরনের সমস্ত ব্লাউজের দামই কিন্তু আড়াইশো থেকে পাঁচশোর মধ্যে। তাই ব্লাউজের ক্ষেত্রে হাতিবাগান বা নিউমার্কেট না ঘুরে বরং চলে যান গড়িয়াহাটে। তারপর মনের মতো শপিং করে বাড়ি ফিরুন।

ক্রপটপ

এই বছর পুজোর ফ্যাশনে নবতম সংযোজন হতে পারে ক্রপটপ। এটি এমন একটি পোশাক যেটি জিন্স থেকে শুরু করে শাড়ি- সব কিছুর সঙ্গে পরা যায়। একটা ভাল ক্রপ টপ কিনলেই ষষ্ঠী বা সপ্তমীর সাজ কমপ্লিট। আবার এই টপই হতে পারে নবমীতে শাড়ি পড়ে পছন্দের মানুষটির সঙ্গে হাত ধরে ঘোরার সাজ। গড়িয়াহাটে এবছর ক্রপটপের সম্ভার চোখে পড়ার মতো। এবার ২০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে সুতির ক্রপটপ পাওয়া যাচ্ছে। এছাড়া নুডলস স্ট্র্যাপের ক্রপটপ বা কলারযুক্ত ক্রপ টপ দারুণ ক্রয় বিক্রয় হচ্ছে।

বোহো স্টাইলের পোশাক

এ’বছর পুজোয় শাড়ি, সালোয়ার, কুর্তির, স্কার্টের সঙ্গে সমানতালে পাল্লা দিচ্ছে বোহেমিয়ান সাজ। এখন তো রীতিমতো হইচই পড়ে গিয়েছে এই সাজ নিয়ে। এরকম পোশাক যদি খুঁজতে চান তাহলে যেতে হবে গড়িয়াহাটে। ভিন্টেজ ফ্লোরাল প্রিন্ট, চেক বা কোয়ার্কি প্রিন্টের স্কার্ট, টপ, ধোতিপ্যান্ট, কুর্তি কি পাবেন না এখানে! রকমারি সম্ভার দেখে চোখ মুগ্ধ করুন আগে, তারপর গাঁটের কড়ি খসিয়ে কিনেই ফেলুন বোহো স্টাইলের পোশাক।

লাল পাড় সাদা শাড়ি

বাঙালি নারী আর লাল পাড় সাদা শাড়ি একে অন্যের সমার্থক। অষ্টমীর অঞ্জলি হোক বা দেবীবরণ, সবক্ষেত্রেই লাল পাড় সাদা শাড়ির জুড়ি মেলা ভার। যদি এই শাড়ি কিনতে চান তাহলে গড়িয়াহাট বাজারে যেতেই হবে। দুর্গার মুখ থেকে শিউলি ফুলের নকশা- সাদা খোলের মধ্যে সুতির শাড়িতে ফুটিয়ে তুলেছেন শিল্পীরা। এই ধরনের শাড়িতে ছেয়ে রয়েছে গড়িয়াহাট বাজার।

শুধু সুতি নয়, সুতির পাশাপাশি শিফন, জামদানি এ ধরনের শাড়িতে ছেয়ে গিয়েছে। বড় বড় দোকানগুলিতে ঢাকাই জামদানি যেখানে ১১০০ থেকে ১২০০ টাকায় বিক্রি হয়, এমনি ফুটপাতে এই ধরনের শাড়ি বিক্রি হচ্ছে ৮০০ টাকা। দাম কম হলে কি হবে শাড়ির গুণমান কিন্তু বেশ ভাল। উপহার হিসেবে হোক বা সপ্তমীর সাজ- গড়িয়াহাটের ফুট থেকেই কিনে নিন মনের মতো শাড়ি। এই ফুটের আসলে কোন জবাব নেই।

অন্দরসজ্জার সামগ্রী

পুজোর সময় শুধু নিজেই সাজবেন, ঘরকে সাজাবেন না তাই হয় নাকি! অন্দরসজ্জার জন্য চলে যান বাসন্তী বাসন্তী দেবী কলেজের কাছে। কলেজের ঠিক উল্টো ফুটে রয়েছে একাধিক দোকান। এখানে আপনি ঘর সাজানোর নানা জিনিস পেয়ে যাবেন। আপনি নিজেও কিনুন, পরিবারের অন্যান্য সদস্যদেরও উপহার দিন। ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে দুর্গার নানা ধাতুর অবয়ব পাবেন। এছাড়াও পেয়ে যাবেন নানা রকমের ফটো ফ্রেম যা একবার দেখলে আর চোখ ফেরাতে পারবেন না।

মন পরিষ্কার রাখুন, আপনার কথাবার্তায় ‘বস’ আকৃষ্ট হবে, কর্মক্ষেত্রে বেতন বাড়বে

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ