জেরুজালেমের বাসস্টপে অপেক্ষারত যাত্রীদের উপর বন্দুকবাজের হামলায় মৃত ৬, আহত ১১

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ ঘটনা জেরুজালেমে। বাসস্ট্যান্ডে অপেক্ষারত যাত্রীদের উপর অতর্কিতে বন্দুকবাজের হামলায় ছয় জনের মৃত্যু হয়েছে এবং ১১ জন আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। মর্মান্তিক এই ঘটনার পরেই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বলেছেন, ইজরায়েল ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্তিশালী যুদ্ধ’ করছে। 

ইজরায়েল পুলিশ জানিয়েছে, দু’জন সন্ত্রাসীবাদী জেরুজালেমের উত্তর শহরতলীর রামত জংশনে একটি বাস স্টপে নির্বিচারে গুলি চালায়।  জানা গিয়েছে ঘটনাটি ঘটেছে বেলা ১০টার দিকে। সেই সময়েই একজন নিরাপত্তাকর্তা ও সাধারন একজন ব্যক্তি পাল্টা গুলি চালিয়ে সঙ্গে সঙ্গে তাদের নিকেশ করে। এমডিএ জানিয়েছে যে নিহতদের মধ্যে চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়েছিল  এবং আরও দুজনকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। ঘটনাস্থল থেকে প্রাপ্ত ছবিতে দেখা গিয়েছে একটি বাসের সামনের কাঁচে গুলির আঘাত এবং আশেপাশে বহু মানুষ ভিড় জমিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, জেরুজালেমে ভয়াবহ গুলিবর্ষণের ঘটনার পর, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (IDF) চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির পশ্চিম তীরে সুরক্ষা জোরদার করার এবং দুই সন্ত্রাসবাদী যে গ্রামগুলি থেকে বেরিয়ে এসেছিল সেগুলি ঘিরে রাখার নির্দেশ জারি করেছেন। আইডিএফ জানিয়েছে যে হামলার পরে শীর্ষ কর্তারা পরিস্থিতি মূল্যায়ন করেছেন।

তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক সুরক্ষাকর্মীদের মোতায়েন করা হয়েছে। বোমা নিষ্ক্রিয়করণ দলও কাজ শুরু করেছে। আহতদের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে। ইজরায়েলি পুলিশ ও ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী পৃথক বিবৃতি জারি করেছে। উদ্ধার করা হয়েছে আক্রমণকারীদের ব্যবহৃত অস্ত্র ও একটি ছুরি।

‘পড়ুয়ারা সাহসিকতা দেখিয়েছে’, আরশোলাদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের আন্দোলনকে সমর্থন সলমান খানের

পড়ুয়াদের নিশানায় থাকা ধর্মেন্দ্র প্রধান ৩০ বছর আগে প্রশ্ন ফাঁসের প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন

সুস্থ থাকতে ও ওজন নিয়ন্ত্রণে রাখতে কোন স্যুপ খাওয়া উপকারী?

শোওয়ার আগে এক চামচ পিনাট বাটার! সারারাত নিশ্চিন্তে ঘুমোতে সাহায্য করবে

৭ লক্ষ টিকিট বিক্রি, মুক্তির আগেই ২৩ কোটি টাকা আয় করে ফেলল বিজয়ের ‘Jana Nayagan’

‘৫ বছরে তিনবার নিট প্রশ্ন ফাঁস, জবাবদিহিতা নেই’, এবার সুর চড়ালেন বিজেপিত্যাগী আন্নামালাই

WBSEDCL-গ্রাহকদের সুখবর, এবার থেকে প্রতি মাসে দিতে হবে বিদ্যুতের বিল

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের