প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী বসবেন একাদশ দ্বাদশ নিয়োগ পরীক্ষা, কোন নিয়মগুলি মানতেই হবে- জানাল স্কুল সার্ভিস কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: একটি গেল সদ্য, অন্যটি আসছে। সদ্য হয়ে গেল নবম দশম শ্রেনির জন্য শিক্ষক নিয়োগ পরীক্ষা। আগামী রবিবার অর্থাৎ ১৪ সেপ্টেম্বর এসএসসি একাদশ দ্বাদশ শ্রেনির নিয়োগ পরীক্ষা। এদিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ পুড়েছে স্কুল সার্ভিস কমিশনের। সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁরা এবার ব্যতিব্যস্ত হয়ে পড়েছে স্বচ্ছ ভাবমূর্তি পুনরুদ্ধারে। সম্পূর্ণ ত্রুটিবিহীন এসএসসি পরীক্ষা নিতে এবার বদ্ধপরিকর তাঁরা। তার জন্যই ব্যবস্থা রয়েছে স্বচ্ছ পেন, স্বচ্ছ বোতলের ব্যবস্থা। প্রশ্নের ছবি তুললেই বিশেষ প্রযুক্তির মাধ্যমে সেই সংক্রান্ত যাবতীয় তথ্য পৌঁছে যাচ্ছে এসএসসি কর্তাদের কাছে। মোদ্দা কথা, যতখানি বজ্রআঁটুনি সম্ভব সবটাই রয়েছে। নবম-দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগের পরীক্ষা সুষ্ঠু ভাবে শেষ হয়েছে। পরীক্ষার্থীরা জানিয়েছেন প্রশ্ন সহজ হয়েছে। আগামী ১৪ সেপ্টেম্বর একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষা। ‌চলতি বছর এই পরীক্ষায় বসতে চলেছেন ২,৪৫,৫০০ পরীক্ষার্থী। পরীক্ষার তিন দিন আগে কিছু নিয়ম সম্পর্কে পরীক্ষার্থীদের ওয়াকিবহাল করল স্কুল সার্ভিস কমিশন।

এসএসসি’র পরীক্ষার্থীদের যা যা করণীয়

১. অবশ্যই অ্যাডমিট কার্ড রাখতে হবে। দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড না থাকলে হলে ঢুকতে দেওয়া হবে না।

২. অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকলে হবে না। পরীক্ষার্থীদের সরকারি পরিচয়পত্র রাখতে হবে। সঙ্গে যেন জেরক্স কপিও থাকে।

৩. পেন বলতে নিয়ে যেতে হবে স্বচ্ছ পেন, স্বচ্ছ বোতল। পেন যেন কালো বা নীল কালির হয়। স্বচ্ছ জলের বোতল নিয়েই শুধুমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন।

৪. যা যা নথি আনবেন তা স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে নিয়ে আসবেন।

৫. এ ছাড়াও ফোন বা মূল্যবান সামগ্রী পরীক্ষার্থীর ব্যাগে থাকলে তা পরীক্ষাকেন্দ্রের বাইরে রেখে তবে প্রবেশ করতে হবে।

৬.পরীক্ষার্থীরা ওই কেন্দ্রের নিরাপত্তা আধিকারিকের সঙ্গে কথা বলে বিশেষ স্থানে ব্যাগ রাখার জন্য টোকেন সংগ্রহ করে নিতে পারবেন।

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে ৪৭৮টি কেন্দ্রে। নবম দশম শ্রেণির তুলনায় একআদশ দ্বাদশে পরীক্ষার্থী কম। কিন্তু তাই বলে নিরাপত্তাতে বিন্দুমাত্র গাফিলতি করতে চাইছে না কমিশন। ৭ সেপ্টেম্বরের পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯১.৬২ শতাংশ। মোট পরীক্ষার্থীর মধ্যে ১০ শতাংশ ছিলেন ভিনরাজ্যের বাসিন্দা।

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ

সমাজমাধ্যমে নিজের বায়ো থেকে তৃণমূলের পরিচয় সরিয়ে দিলেন দেবাশিস কুমার!