মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন নদীর চর থেকে, ১০ দিন পর গৃহবধূ উদ্ধারে রহস্য

Share:

নিজস্ব প্রতিনিধি, সাগর: সাগরের ফুলবাড়ী এলাকার গৃহবধূ পূর্ণিমা দোলুই (২৫) নিখোঁজ ছিলেন গত ১ সেপ্টেম্বর থেকে। নদীর চরে মাছ ধরতে গিয়ে পূর্ণিমা নিখোঁজ হয়েছিলেন। চলছিল তাঁর সন্ধানে খোঁজ। উদ্বেগে ছিলেন পরিবারের সদস্যরা। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি চালানো হলেও কোথাও কোনও হদিশ মেলেনি। যত সময় যাচ্ছিল ততই বাড়ছিল উৎকণ্ঠা। অবশেষে ফিরল স্বস্তি। নিখোঁজ হওয়ার ১০ দিন পর জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে এলাকার গৃহবধূকে।

বৃহস্পতিবার সকালে গঙ্গাসাগরের কশতলা এলাকার নদীর চরের জঙ্গল থেকে পূর্ণিমা দোলুইকে উদ্ধার করা হয়েছে। পুলিশ গিয়ে জঙ্গল থেকে তাকে উদ্ধার করেছে। পুলিশ পূর্ণিমা দোলুইকে উদ্ধার করে রুদ্রনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। সেখানেই চলছে তাঁর চিকিৎসা। তবে নদীর চরে মাছ ধরতে গিয়ে কীভাবে তিনি নিখোঁজ হলেন? এই ১০ দিন সে কোথায় ছিল? কীভাবে তিনি আবার এই নদীর চরে এলেন? উঠছে একাধিক প্রশ্ন। পুলিশ জানিয়েছে গৃহবধূ সুস্থ হলে তবেই যাবতীয় প্রশ্নের উত্তর মিলবে। আপাতত পূর্ণিমা সুস্থ হওয়ার অপেক্ষায় রয়েছে পুলিশ ও তাঁর গোটা পরিবার।

পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। পূর্ণিমা সুস্থ হয়ে উঠলেই জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্ণিমাকে উদ্ধার করার পরেই তার বাড়িতে গ্রামের লোকজন ভিড় জমায়। প্রতক্ষ্যদর্শীদের দাবি পূর্ণিমাকে উদ্ধারের সময়ে তার হাত-পা সামান্য ফুলে ছিল। সে এখন কথা বলার বা উত্তর দেওয়ার অবস্থায় নেই। আসলে ঘটনা কি ঘটেছে সেই রহস্যের সমাধান করতে হলে তার   সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ