SSC: রবিতে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা, কী কী নিয়ম জেনে রাখুন

Share:

নিজস্ব প্রতিনিধি : রাত পোহালেই এসএসসি-র একাদশ ও দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা। ৪৭৮টি পরীক্ষাকেন্দ্রে রবিবার হবে পরীক্ষা। একাদশ দ্বাদশে ১২,৫১৪ আসনের জন্য পরীক্ষায় বসবেন ২লক্ষ ৪৫ হাজার ৫০০ জন। ৭ সেপ্টেম্বরের মতো এদিন কড়া নিরাপত্তায় পরীক্ষা করাতে প্রস্তুত এসএসসি।

পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তা যেমন থাকবে, তেমন রাস্তাঘাটে কেউ সমস্যায় পড়লে তার ব্যবস্থাও করা হবে। স্কুলে ৩৫ হাজার ৭২৬ শুন্যপদে নিয়োগের জন্য পরীক্ষা হচ্ছে দুই ধাপে। ৭ সেপ্টম্বর নবম দশমের শিক্ষক নিয়োগের জন্য ২৩ হাজার ২১২টি আসনে পরীক্ষায় বসেছেন প্রায় ৩ লক্ষ ১৯ হাজার ৬৫০ জন। এবার রবিবার হতে চলেছে একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগ পরীক্ষা।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড রাখতে হবে। অ্যাডমিটকার্ডের ছবি বা সই অস্পষ্ট থাকলে আধারকার্ড রাখতে হবে। সঙ্গে প্রতিলিপিো সঙ্গে রাখতে হবে। সঙ্গে রাখতে হবে স্বচ্ছ পেন এবং স্বচ্ছ জলের বোতল নিয়ে শুধুমাত্র পরীক্ষার হলে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সমস্ত নথি স্বচ্ছ ফাইল বা ফোল্ডারে রাখতে হবে। পাশাপাশি সঙ্গে কোনও ফোন ও মূল্যবান সামগ্রী রাখা যাবে না। সেগুলোকে জমা রাখতে হবে।

পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের লিস্ট দেওয়া থাকবে। নির্ধারিত সময়ে পৌঁছে যেতে হবে পরীক্ষাকেন্দ্রে। তল্লাশি চালিয়ে পরীক্ষাকেন্দ্রে ঢোকানোর জন্য সময় লাগবে। তাই অনেক আগেই পৌঁছে যেতে বলা হয়েছে। কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির যাতে সৃষ্টি না হয়, সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। অযোগ্য প্রার্থীদের নাম ও রোল নম্বরের তালিকাও টাঙানো থাকবে।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ