Amazon Great Indian Festival সেলে ৯ হাজারের কমে মিলবে ৫জি ফোন

Share:

নিজস্ব প্রতিনিধি: স্মার্টফোনের জগতে প্রতিনিয়ত উন্নত হয়ে চলেছে পরিষেবা। সব সংস্থাই নিজের নিজের ফোনকে প্রতি মুহুর্তে আপডেট করে চলেছে। সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মাঝেমধ্যে বিপুল ছাড়ও দেওয়া হয়। কখনও অনলাইনে, কখনও অফলাইনে চলে অফার। সামনেই পুজো। পুজোর আগে বিশেষ অফার আনতে চলেছে অ্যামাজন। সেখানেই একাধিক ৫জি স্মার্ট ফোন খুব সস্তায় পেতে পারবেন গ্রাহকরা।

অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল ২০২৫  আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হতে চলেছে। অ্যামাজন প্রাইম মেম্বরদের জন্য এই সেল একদিন আগেই পাওয়া যাবে।  অ্যামাজনে এই উৎসবের মরশুমের সেল Samsung, Xiaomi, OnePlus, Apple এবং অন্যান্য ব্র্যান্ডের 5G Smartphones দুর্দান্ত ছাড়ে পাওয়া যাবে বলে জানা গিয়েছে। পাশাপাশি গ্রাহকরা নির্বাচিত ব্যাঙ্কের ডেভিডকার্ড ও ক্রেডিটকার্ড ব্যবহার করে ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন।

ইতিমধ্যে এই সেলের আগে কিছু স্মার্টফোনের ওপরে বিশেষ ছাড় দিয়ে ওয়েবসাইটে লিস্ট করা হয়েছে। অ্যামাজন সেলের সময় iQOO Z10 Lite 5G স্মার্টফোনটি ৮৯৯৯ টাকায় কেনা যাবে। সংস্থা যখন এই ফোনটি বাজারে এনেছিল, তখন এর দাম ছিল ১৩,৯৯৯  টাকা।

OnePlus Nord CE 4 স্মার্টফোনটি ভারতে এসেছিল ২৪,৯৯৯ টাকায়। সেটি সেলের সময় কিনতে পারবেন ১৮,৪৯৯ টাকায়। এই ছাড়ের সঙ্গে এসবিআই ডেবিট এবং ক্রেডিট কার্ড পেমেন্টে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। পাশাপাশি ICICI Amazon Pay ক্রেডিট কার্ড পেমেন্টে গ্রাহকরা নো-কস্ট EMI-তেও ফোনটি নিতে পারবেন। পাশাপাশি অ্যামাজনে কুপন ডিসকাউন্টও পাওয়া যাবে।

iQOO Z10 Lite 5G ফোনটি ১৩,৯৯৯  টাকার পরিবর্তে ৮৯৯৯  টাকায় কেনা যাবে। OnePlus Nord CE 4 ফোনটি ২৪,৯৯৯  টাকার পরির্বতে ১৮৪৯৯ টাকায় কেনা যাবে। Poco M6 Plus 5G ফোনটি ১৪,৪৪৯  টাকার বদলে ১০,২৯৯  টাকায় পাওয়া যাবে। Redmi 15 5G ফোনের দাম ১৯,৯৯৯  টাকা থেকে কমে ১৪,৯৯৯ টাকায় কেনা যাবে। Redmi 14C 5G ফোনটি ছাড়ে ১২,৯৯৯ টাকার বদলে ৮৯৯৯ টাকায় বিক্রি হবে।

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

বর্ষাকে স্বাগত জানাতে চুঁচুড়ায় অভিনব ‘পান্তা উৎসব’, মেনু শুনলে জিভে জল আসবে

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ