Loading live market data...
Loading active stocks...
Connecting...

অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা করলেন ডি কক

Share:

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটের ওয়ানডে থেকে অবসর ঘোষণা করেছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার কুইন্টন ডি কক। কিন্তু আগামী মাসে পাকিস্তানের বিরুদ্ধে অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ঘোষণা করেছেন কুইন্টন ডি কক। পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে খেলতে দেখা যাবে তাঁকে। পাশাপাশি নামিবিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ডি কককে।

 জানা গিয়েছে, পাকিস্তানের বিরুদ্ধে ওয়ানডে ও মানিবিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটবোর্ড। সেখানে দেখা গিয়েছে, সব ঠিক থাকলে ওয়ানডে ও টি-২০তে ফিরতে পারেন ডি কক। সূত্রের খবর, ২০২১ সালে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। ২০২৩ সালে ওয়ানডে থেকে বিদায় নেওয়ার পর গত বছর টি-২০ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছিলেন। কিন্তু টি–টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের জন্য এই উইকেটরক্ষক ব্যাটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

ডি ককের এই দলে ফেরা দলকে বাড়তি অক্সিজেন যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। দক্ষিণ আফ্রিকার কোচ শুকরি কনরাড বলেছেন, দলের আত্মবিশ্বাস যোগাবে তাঁর ফিরে আসা। পাকিস্তানের বিরুদ্ধে ২টি টেস্ট ও ৩টি টি-২০ খেলবে। তারপরে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবে। তারপরেই নামিবিয়ার বিরুদ্ধে টি-২০ খেলতে নামবে প্রোটিয়ারা। সেখানে খেলতে দেখা যাবে ডি কককে।

বোর্ডের পক্ষ থেকে ঘোষণা করা টি-২০ দলে রয়েছেন ডেভি মিলার (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, দনোভান ফেরেইরা, রেজা হেন্ড্রিকস, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, আন্দাইল সিমেলেন ও লিজাড উইলিয়ামস। পাশাপাশি ওয়ানডে সিরিজেও রয়েছে, ম্যাথিউ ব্রিটজকে (অধিনায়ক), করবিন বোশ, দেওলাদ ব্রেভিস, নান্দ্রে বার্গার, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, টনি ডি জর্জি, দনোভান ফেরেইরা, বিজর্ন ফরচুইন, জর্জ লিন্ডে, কেওনা মাফাকা, লুঙ্গি এনগিদি, নাকাবা পিটার, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস ও সিনেথেমা কেশিল।

প্রোটিয়াদের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ডি কক খেলেছেন ১৫৫ ওয়ানডে, ৯২ টি–টোয়েন্টি ও ৫৪ টেস্ট। ডি কক অবসর ঘোষণার সময় ইঙ্গিত দিয়েছিলেন, পরিস্থিতি অনুকূলে হলে, ২০২৭ ঘরের মাঠের বিশ্বকাপে ফিরতে পারেন। এবার সেই সম্ভাবনা সত্যি হল।

মধ্যমগ্রামে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, নিহত শুভেন্দু অধিকারীর আপ্ত সহায়ক

ঝাড়গ্রাম হাসপাতাল পরিদর্শনে বিধায়ক লক্ষীকান্ত সাউ, পরিষেবা উন্নয়নে দিলেন জোর

দুরন্ত ব্যাটিং ক্লাসেন-ঈশানের, পঞ্জাবকে ২৩৬ রানের লক্ষ্য দিল হায়দরাবাদ

ভবানী ভবনে পুলিশ ওয়েলফেয়ার অফিসে ঝুলল তালা,ডিউটিরত পুলিশ কর্মীদের বদলি অন্যত্র

ইম্পা-র অফিসে কেন্দ্রীয় বাহিনী, গ্রেফতার হতে পারেন কয়েকজন প্রযোজক

গোপীবল্লভপুরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার আবেদন বিজেপির

‘হাতেপায়ে ধরলে ঠিক বিজেপি হয়ে যাবেন’, এবার কবীর সুমনকে তোপ তসলিমা নাসরিনের

ভোটের ফল নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন মমতা!

শুভেন্দুই মুখ্যমন্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমন্ত্রণ পত্র, উত্তর দিল বিজেপি

মমতার সরকার বিদায় নিতেই তিস্তার জল পাওয়া নিয়ে আশাবাদী তারেক রহমান

বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী কে? আগামিকালই জানাবেন অমিত শাহ

পুশ ব্যাক রুখতে পশ্চিমবঙ্গ লাগোয়া সীমান্তে বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

জেড প্লাস ক্যাটেগরির নিরাপত্তা থাকছে মমতার, জানিয়ে দিলেন ডিজি

পাকিস্তানের সঙ্গে খেলাধুলার সম্পর্ক স্থগিত রাখল ভারত