‘আহুতি’ ভাবনায় বাঙালির আত্মবলিদান ফুটে উঠছে সুরুচির মণ্ডপে

Share:

নিজস্ব প্রতিনিধি : ‘বিনা যুদ্ধে নাহি দেব, সূচাগ্র মেদিনী’। পুজো কমিটিগুলোর মধ্যে লড়াই দেখে এই কথাই মাথায় আসে। শহর থেকে জেলা সর্বত্রই এখন থিমের লড়াই। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এক বছরের পুজো শেষ হতেই পরের বছরের পুজোর ভাবনা শুরু হয়ে যায়। সেই মতো চলতে থাকে প্রস্তুতি। পুজোর আগে দেখা যায়, সেই ভাবনারই তৎপরতা। দর্শনার্থীদের কাছে নিজেদের ভাবনাকে ইউনিক করতে সব পুজো মণ্ডপই প্রস্তুত হয়। বড় বাজেটের পুজোগুলো তো লড়াই ময়দানে এক ইঞ্চিও সরতে নারাজ।

এবার পুজোয় বাংলা ও বাঙালি নিয়ে চলছে যুদ্ধ। কে কত সুন্দরভাবে বাংলা ও বাঙালির আত্মমর্যাদাকে ফুটিয়ে তুলতে পারে, তারই লড়াই চলছে। শহরের অন্যতম বড় পুজো সুরুচি সংঘের পুজোর থিম এবার বাঙালির আত্মবলিদানের স্মৃতি উসকে ‘আহুতি’। পরাধীনতার শৃঙ্খল থেকে দেশকে মুক্ত করতে বাঙালি তরুণ যুবকরা বিপ্লবের আগুন জ্বালিয়েছিলেন দিকে দিকে।  বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘অনুশীলন তত্ত্বে’র প্রেরণায় জন্ম নিয়েছিল ‘অনুশীলন সমিতি’। সেখানে ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের বীজ বপন করার কাজ শুরু হয়েছিল।

বাঙালির অস্মিতাকে খর্ব করার অভিযোগ উঠছে। এই পরিস্থিতিতে বাঙালির বীরগাঁথা ও অনুশীলন সমিতির বিপ্লব অধ‍্যায়কে উপস্থাপন করেছে দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সুরুচি সংঘ। এবারের বিষয়-ভাবনা—আহুতি! মণ্ডপ তৈরি করা হয়েছে কালকুঠুরির আদলে। সেই সংগ্রামের সময় বাঙালিদের লড়াই, ঘাম, রক্তে রেঙেছেন মণ্ডপ। মণ্ডপকে গড়ে তোলা হচ্ছে পলেস্তরা খসা সেই যন্ত্রণাময় সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে। সেখানে রয়েছেন, বারীন ঘোষ,  মাস্টারদা, প্রফুল্ল চাকি, বাঘাযতীন, কানাইলাল দত্ত, বিনয়, বাদল, দীনেশ, হেমচন্দ্র কানুনগো, উল্লাসকর দত্ত আর প্রীতিলতা ওয়াদ্দেদারের মতো বাঙালিরা। মণ্ডপের মাঝেই রয়েছে ক্ষুদিরাম বসুর বড় মূর্তি। রয়েছে একটি বেদি। সেখানে রয়েছে অশ্বত্থগাছ। সেখানেই অগ্নিযুগের গান পরিবেশিত হবে। সুরুচির মাতৃমূর্তি হবে মৃন্ময়ী।

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

ইনস্টাগ্রামে জনপ্রিয়তায় রোনাল্ডো-মেসি-হলান্ডদের টেক্কা দিলেন ভোজানিহা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

বাসের মধ্যেই তরুণীর গা ঘেঁষে দাঁড়িয়ে কাঁধে যৌনাঙ্গ ঠেকাল যুবক, তার পরে…

ছেলের আগে নবজাতক কন্যার মৃত্যু, সন্তানদের হারিয়ে গান ছেড়ে দিতে চেয়েছিলেন অনুরাধা

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

কাঁওয়ার যাত্রীদের উপর পুষ্পবৃষ্টি, শ্রাবণী মেলায় ১৫ কোটি টাকার আর্থিক অনুদানের ঘোষণা মুখ্যমন্ত্রীর

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?