বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের পরিবারের পাশে থাকার অশ্বাস মেয়রের, ফোনে কথা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জলযন্ত্রণা থেকে মুক্তি মেলেনি কলকাতার। বুধবার সকালেও শহরের বিস্তির্ণ এলাকায় জল জমে রয়েছে। এ জমা জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরের ৮ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে মৃত ২ জনের বাড়িতে গিয়ে দেখা করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি এক মৃতের পরিবারের সঙ্গে ফোনেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী। পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি।

সোমবার রাত থেকে টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতা। রাজপথ থেকে গলি কোনওটাই বাদ যায়নি। বড় বড় রাস্তাতে জল জমে নদীর আকার নিয়ে বুধবার সকালেও সেই জল নামেনি। এই জলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শহরের ৮ জনের। মঙ্গলবারই মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মৃতদের পরিবারের পাশে রয়েছে রাজ্য সরকার। ঠাকুরপুকুরের বাসিন্দা মৃত শুভ প্রামাণিকের পরিবারের সদস্যদের সঙ্গে ফোনেও কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার সকালেই মৃতদের মধ্যে দুজনের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম সরকারের পক্ষ থেকে তাঁদের পাশে থাকার কথাও জানিয়েছেন। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর, বেহালা, মোমিনপুর, বালিগঞ্জ, নেতাজিনগরে বিদ্যুৎপৃষ্ট হয়ে একাধিক মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবারই মৃতদের পরিবারকে সাহায্য করার কথা বলা হয়েছে। শহরের নিকাশি ব্যবস্থা নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছে স্থানীয় মানুষ থেকে বিরোধীরা। কিন্তু জোরদার তৎপরতায় শহরের জল নামানোর কাজ চলেছে। এনেক জায়গার জল নেমে গেলেও, এখনও বহু জায়গায় জল জমে রয়েছে। সেই জল নামানোর চেষ্টা চলছে। তারমধ্যেই ২  মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মেয়র।

‘রাবণ সম্পূর্ণ খারাপ ছিলেন না’, বেফাঁস মন্তব্য করে বিপাকে পর্দার ‘সীতা’ সাই পল্লবী

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের

ক্ষেপে ড্রোনে লাথি কষালেন সঞ্চালক, ছিটকে গিয়ে লাগল তরুণী মডেলের ঠোঁটে, রক্তারক্তি কাণ্ড

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

‘ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে ‘বাবাজির’ জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার