দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফের হদিশ জাল রেশন-আধার-ভোটার কার্ড বানানোর চক্রের, কল্যাণীতে গ্রেফতার ১

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ফের হদিশ মিলল জাল ভোটার, রেশন, আধার কার্ড চক্রের। গয়েশপুর পুলিশ ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে নিজের বাড়ি থেকেই গ্রেফতার করেছে এক ব্যক্তিকে। পুলিশ জানিয়েছে একাধিক রেশন, আধার ও ভোটার কার্ড উদ্ধার করা হয়েছে ধৃতের বাড়ি থেকে। আজই অভিযুক্তকে কল্যাণী মহকুমা আদালতে তোলা হয়। ৭দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম সুমন কল্যাণ বালা (৪৮)। অভিযুক্ত কল্যাণীর সগুনা গ্রাম পঞ্চায়েতের নবগ্রাম এলাকার বাসিন্দা। গয়েশপুর ফাঁড়ির পুলিশ শনিবার গোপন সূত্রে খবর পেয়ে ধৃতের বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করে একাধিক ভুয়ো পরিচয়পত্র। এরপরেই পুলিশ সুমনকে  গ্রেফতার করে। অভিযুক্তের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে জাল আধার এবং ভোটার কার্ড তৈরি করা হচ্ছিল। আরও অভিযোগ মোটা টাকার বিনিময়ে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে দেওয়া হত। এই সব খবর পেয়েই পুলিশ হানা দেয় তার বাড়িতে।

 রাজ্যজুড়ে এই ধরনের প্রতারণা  চক্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। এর আগে মুর্শিদাবাদ থেকে এই চক্র চালানোর অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেফতার করেছিল পুলিশ। অভিযুক্তদের মধ্যে ছিলেন একজন বেসরকারি ব্য়াঙ্কের কর্মী। কল্যাণী থেকে গ্রেফতার ব্যক্তিদের সঙ্গে আর কারও যোগ রয়েছে কিনা তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ধর্ষণের মামলায় গ্রেফতার ভাইপো, বিস্ফোরক দাবি হুমায়ুনের

‘গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবকে সেনার শাসনে পরিণত করেছে বিজেপি,’ কড়া প্রতিক্রিয়া অভিষেকের

‘বিজেপি বাংলার ভাষা, সংস্কৃতি, ইতিহাস জানে না,’ সোশ্যাল মিডিয়ায় তোপ রাহুলের

নিশাচর কমিশন! ভোটের আগে গভীর রাতে পর্যবেক্ষকদের সঙ্গে জরুরি বৈঠকে CEO মনোজ

বৃহস্পতি-শুক্রতে শহরে আসতে গেলে হাতে রাখুন অতিরিক্ত সময়, জানাচ্ছে কলকাতা পুলিশ

বুধবার সন্ধ্যে নামতেই জঙ্গিপুরে নামল সাঁজোয়া গাড়ি, রাতভর টহল শুরু

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ