আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষা বিদায়ের সময় সমাগত, উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে জেনে নিন

নিজস্ব প্রতিনিধি: বর্ষা বিদায়ের সময় সমাগত। উত্তর-পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত ছাড়া বৃষ্টির সম্ভাবনা এবার কমবে সারা দেশ জুড়ে। পরিস্থিতি ধীরে ধীরে অনুকূল হচ্ছে শৈত্যপ্রবাহের। বর্তমানে বর্ষা বিদায় রেখার অবস্থান গুজরাতের ভিরাবাল থেকে উজ্জয়িনী, ঝাঁসি হয়ে উত্তরপ্রদেশের শাহজাহানপুর পর্যন্ত। বর্ষার বিদায় রেখা এই মুহূর্তে থমকে রয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে বর্ষা গুজরাতের বাকি অংশ থেকে বিদায় নেবে। মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, মহারাষ্ট্রের একটি বড় অংশ থেকে বর্ষা বিদায়ের উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আগামী তিন থেকে চার দিনের মধ্যেই এই এলাকা থেকে বিদায় নিতে পারে বর্ষা।

বুধবার উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জেলার সব জায়গায় না হলেও মোটামুটি দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এই তিন জেলায় হলুদ সর্তকতা জারি করা হয়েছে। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গে সমস্ত জেলায় আজ বুধবার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে হুগলির উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

উত্তরবঙ্গে আর ভারী বৃষ্টির সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতর দেয়নি। কিন্তু আকাশ থাকবে আংশিক মেঘলা। কমবে বৃষ্টির সম্ভাবনা। মাঝে মধ্যে দুই এক পশলা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কোচবিহারে সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বইবে ঝোড়ো বাতাস। বৃহস্পতিবার থেকে রোদ্দুর উঠবে। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে কিছু এলাকায়। সময়ের সঙ্গে সঙ্গে কমবে বৃষ্টির সম্ভাবনা।

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সতর্কতা থাকবে। আগামী ২৪ ঘণ্টায় এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা বাতাস বইবে। শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা। তখন আর বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

কলকাতায় শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকাশ কখনও মেঘলা হবে, কখনও আংশিক মেঘলা হবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমবে। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে ১.০ ডিগ্রি বেশি।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ